অদ্য ০৮ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি-২ সদর দপ্তরে এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব নয়মুল হাসান এর সভাপতিত্বে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা সম্পর্কিত “টাউন হল মিটিং” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটি সংশ্লিষ্ট সমিতিসমূহের ২৫ জন প্রতিনিধি এবং এসআরবি-২ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিগণ মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় এসআরবি-২ কর্তৃক মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনার জন্য অধিনায়ক, এসআরবি-২ কে ধন্যবাদ জানান।
অধিনায়ক, এসআরবি-২ বলেন, অপরাধের নতুন স্পটের ব্যাপারে এসআরবি অবগত রয়েছে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে কেরানীগঞ্জসহ বিভিন্ন নতুন স্পট থেকে অপরাধীদের আটক করতে সমর্থ হয়েছে। এছাড়া এসআরবি-২ কর্তৃক প্রতি রাতে পরিচালিত ক্রস কান্ট্রি পেট্রোলের মাধ্যমে গভীর রাতে ছিনতাইকারীদের পদচারণা বন্ধ হয়েছে।
তিনি অপরাধ নির্মূলে প্লট/ফ্ল্যাট মালিকসহ হাউজিং সোসাইটির সকল পর্যায়ের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্লট/ফ্ল্যাট ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়া যাচাই এবং ডিএমপি’র ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের নীতিমালা মেনে চলার পরামর্শ দেন। একই সাথে যেকোনো অপরাধের তথ্য নির্ভয়ে এসআরবি-কে জানানোর আহ্বান জানান।
সভায় জানানো হয়, এসআরবি-২ এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক চালু রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সুধীজনদের সাথে এসআরবি-২ এর এ ধরনের মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।

