মঙ্গলবার অনুষ্ঠিত ওপেনএআইয়ের ডেভ ডে অনুষ্ঠানে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ও স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’সহ বিভিন্ন সুবিধার ঘোষণা দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে অ্যাপ খোঁজা ও ব্যবহারের একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিপুল ব্যবহারকারীকে কাজে লাগিয়ে চ্যাটজিপিটির কথোপকথনের মধ্যেই প্রয়োজনীয় অ্যাপের পরামর্শ দেখানো হবে। কোনো কাজের জন্য নির্দিষ্ট অ্যাপ প্রয়োজন হলে চ্যাটজিপিটি সেটি ব্যবহারকারীকে জানাবে। এরপর চ্যাটজিপিটির ভেতর থেকেই সেই অ্যাপ ব্যবহার করা যাবে।

