শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনার মধ্যে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃ*ত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।রিমা আক্তার আন্ধারুপাড়া গ্রামের মৃ’ত রিপন মিয়ার মেয়ে। ছোটবেলায় তার বাবা মারা যান। এরপর থেকে মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে রিমা ছিলেন দ্বিতীয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিমা স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে তার বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। তবে রিমা এতে রাজি ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।পরিবারের দাবি, রিমা প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত। তাকে বিয়ে করতে না পারার বিষয়টি নিয়ে সে মানসিকভাবে কষ্টে ছিল বলে স্বজনদের ভাষ্য।ঘটনার পর একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। সেখানে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে তার অস’ন্তোষ এবং পছন্দের মানুষকে বিয়ে করতে না পারার বিষয়টি উল্লেখ ছিল বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত শুরু করে। মৃ’ত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Trending
- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Wednesday, September 30

