একটি ফোনকল, আর মুহূর্তেই যেন তছনছ হয়ে গেল পুরো পরিবার। যে ছেলে অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়া চেয়েছিলেন, সেই ছেলের মৃ,ত্যুর খবরই এখন মেনে নিতে পারছেন না মা। যে স্বামীকে নিয়ে নতুন করে সংসার সাজানোর স্বপ্ন দেখছিলেন স্ত্রী, সেই স্বামীই ফিরছেন নি,থর দেহ হয়ে।ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া গ্রামের তিতাস শেখের বাড়িতে এখন শুধু কান্না আর আহাজারি। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা রেখা বেগম। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী সুমাইয়া আক্তার। আর এক কোণে নির্বাক বসে চোখের পানি ফেলছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবা আফজাল শেখ।স্বামীকে হারিয়ে সুমাইয়া বারবার বিলাপ করছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’মাত্র চার বছরের সংসার। কোনো সন্তানও হয়নি তাঁদের। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিতাস। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ নিল না। স্বামীর সঙ্গে থাকার যে স্বপ্ন দেখেছিলেন সুমাইয়া, তা এখন শুধুই স্মৃতি।তিতাসের মা রেখা বেগমের কষ্ট যেন আরও গভীর। গত বুধবার রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেদিন তিতাস মাকে বলেছিলেন, ‘আগামীকাল বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’মা দোয়া করেছিলেন ছেলের নিরাপদে ফিরে আসার জন্য। কিন্তু সেটিই যে সন্তানের সঙ্গে তাঁর শেষ কথা, তা কি আর জানতেন! এখন সেই শেষ কথাগুলোই বারবার মনে পড়ছে মায়ের। যে ছেলেকে হাসিমুখে অভিযানে যেতে বিদায় দিয়েছিলেন, সেই ছেলের আর কোনো দিন ফিরে আসা হবে না।দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিতাস। ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিনি। তাঁর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ছোট ভাই আকরাম হোসেনও কর্মরত সেনাবাহিনীতে। তিতাস নিজে সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার বিকেলে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিতাস। প্রথমে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসক তাঁকে মৃ,ত ঘোষণা করেন।এদিকে তিতাসের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। মর,দেহ আনতে রামুতে গেছেন তাঁর ছোট ভাই আকরাম। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে ম,রদেহ বাড়িতে পৌঁছানোর কথা জানিয়েছেন নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে।একটি পরিবারে এখন তিনটি আলাদা শোক। মা হারিয়েছেন বুকের ধন, স্ত্রী হারিয়েছেন জীবনসঙ্গী, আর বাবা হারিয়েছেন নিজের সন্তানকে। ছোট ভাই হারিয়েছেন বড় ভাইকে। যে বাড়িতে একসময় তিতাসকে ঘিরে ছিল হাসি-আনন্দ, সেই বাড়িতেই এখন তাঁর ফেরার অপেক্ষা—তবে এবার আর জীবিত নয়, নিথর দেহ হয়ে।দেশের দায়িত্ব পালন করতে গিয়ে তিতাস হয়তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু তাঁর পরিবারের কাছে এই ত্যাগের মূল্য এক জীবনের শূন্যতা। মায়ের আর কোনো দিন শোনা হবে না ছেলের কণ্ঠ, স্ত্রীর আর পূরণ হবে না স্বামীকে নিয়ে দেখা স্বপ্ন।বীর সেনাসদস্য তিতাস শেখের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
Trending
- ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উপকূলের দিকে, বাংলাদেশে দিনভর বৃষ্টি হতে পারে
- যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের ওপর ডিএইচএসের বিধিনিষেধ বাতিল
- শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা
- ফিরেছিলেন রোনালদিনিও
- সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে সিনেমা নির্মাণে ৫০ সদস্যের কমিটি
- ২৬ হাজার কোটি নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ!
- ফুলকপি দিয়েই তৈরি করুন সুস্বাদু স্য়ুপ
- দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য স্মার্টফোন কেন স্বপ্নে থাকে না
Saturday, November 21

