ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির টাকা সঙ্গে সঙ্গেই সব বিক্রেতার (মার্চেন্ট) হিসাবে জমা করতে হবে। আগামী ১লা অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অক্টোবরের মধ্যেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের সুবিধা সহজে ব্যবহারের ব্যবস্থা করতে বলা হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
Trending
- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Saturday, October 3
