পশ্চিমবঙ্গের লেখক অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নি’র স্বত্ব কিনল টলিউড পরিচালক সৃজিত মুখার্জির প্রযোজনা সংস্থা। বিষয়টি নিয়ে ভারতীয় বাংলা টিভি চ্যানেল নাইনকে সৃজিত বলেছেন, অর্ণবের লেখা আমার খুবই ভালো লাগে। ‘দ্য মহাভারত মার্ডার্স’ নিয়ে আমাদের মধ্যে কাজের কথা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। আমি ‘যাত্রিক’ও তৈরি করতে চাই। দু’ বছর আগেই ‘শাকচুন্নি’র স্বত্ব নিতে চেয়েছিলাম । তবে অন্য এক প্রযোজনা সংস্থার কাছে সেই স্বত্ব ছিল । সেই কারণে এতদিন নিতে পারিনি। এবার সুযোগ পেয়েছি । খুব তাড়াতাড়ি বড়পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মে এই কাজ নিয়ে আসব। অর্ণবের নতুন বই ‘বাকেট’-ও খুব ইন্টারেস্টিং।লেখক অর্ণব রায় টিভি চ্যানেলকে জানিয়েছেন, সৃজিত মুখার্জি যেরকম ধরনের কাজ করেন, তা দেখেই অনুমান করতে পারি, ‘শাকচুন্নি’র গল্প তিনি তৈরি করলে ভালো হতে পারে। এই কাজ বড়পর্দা বা ওটিটিতে কবে নিয়ে আসবেন পরিচালক, সেদিকে নজর থাকবে।
Trending
- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Wednesday, September 30

