চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সুরকার শিবু রায়। গতকাল সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে শিবু রায়ের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তার গাওয়া ও সুর করা দেশাত্মবোধক গানগুলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পী ও সুরকার হিসেবে দায়িত্ব পালন করেন।সংগীত চর্চার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনেও তিনি সামনের সারিতে ছিলেন। দীর্ঘ সময় তিনি ‘আওয়ামী শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্কৃতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই গুণী ব্যক্তিত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’সহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্ব পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
Trending
- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Saturday, October 3

