Author: অনলাইন ডেস্ক

প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।তিনি বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে। এ কারণে প্রাথমিক শিক্ষকদের জন্য এআই ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’(Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning)শীর্ষক বৈশ্বিক সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

Read More

‎‎‎‎‎পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।‎‎আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেল।‎‎পানিসম্পদ মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।‎‎তিনি বলেন, বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার বঙ্গভবনে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এসময় রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, জনগণের অধিকার সুরক্ষা এবং…

Read More

প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি আউটলেটে পালন করা হবে বিশেষ এ অনুষ্ঠান। ২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তাঁর ভূমিকা স্মরণ করে দিনটি পালন করা হবে। আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক।এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, “ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে এপেক্সের দীর্ঘ পথচলার একটি…

Read More

— মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ​মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। ​আজ রাজধানীর পল্টনে জাতীয় প্রেস ক্লাব-এ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) কর্তৃক আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।​ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাদ্য…

Read More

যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু কমিশনারদের এ কথা বলেন। নির্দেশনায় ভূমিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন- ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ…

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পণ্য নকশা, সেবা প্রদান ও ব্যবসায়িক প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। তাই এআইকে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এআই হতে হবে নাগরিককেন্দ্রিক যার লক্ষ্য হবে মানব কল্যাণ। তিনি আজ রোববার ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত “AI for Bangladesh’s Next Growth Phase: Productivity, Governance and Readiness” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যেসব দেশ এআইয়ের মাধ্যমে বাস্তব…

Read More

সারের কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী সভায় সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে…

Read More

যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না হয়, সে লক্ষ্যে ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। দেশজুড়ে যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল কিনলে ডেটা ব্যালেন্স থেকে কোনো খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবার এ সুবিধা পাওয়া যাবে। বিদেশে থাকা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে কথা বলতে ইমো ব্যবহার করেন বাংলাদেশের অনেক গ্রাহক। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ইমো ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক।…

Read More

বাংলাদেশের একটি পরিবার, বাবা, মা ও ছেলে, একসঙ্গে Powerman Malaysia 2026-এ অংশ নিয়ে একটি অনন্য মাইলফলক গড়তে যাচ্ছে। POWERMAN হলো বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম Run-Bike-Run Endurance Race Series। আন্তর্জাতিক এই ডুয়াথলন প্রতিযোগিতায় পরিবার হিসেবে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পরিবারগুলোর অন্যতম হতে যাচ্ছে তারা। এই অনুপ্রেরণাদায়ী পরিবারের সদস্যরা হলেন মাহফুজা হক, একজন সাবেক কর্পোরেট এইচআর লিডার; মোহাম্মদ হাসান মাহমুদ, টেলিযোগাযোগ খাতের একজন সিনিয়র লিডার; এবং তাঁদের ছেলে তাফসীর জিনান মাহমুদ, যিনি বর্তমানে বিবিএর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। দীর্ঘদিনের নিয়মিত অনুশীলন, পারস্পরিক অনুপ্রেরণা এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তাঁদের এই যাত্রা। এর আগে তাঁরা একসঙ্গে Bangkok Marathon 2023-এ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের…

Read More