- এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ
- কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার, দয়া নয়। যাঁদের ঘামে দেশের অর্থনীতি সচল, তাঁদের জীবনমান নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। দাবি হোক ন্যায্য, সমাধান হোক আলোচনায়—সহিংসতায় নয়।
- এইচএসসির ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনল বোর্ড
- গা ছমছমে ও রহস্যময় অনুভূতিতে ঘেরা কানাডার দ্বীপ ব্যাটল হারবার
- বিশ্ব পর্যটনে যুক্ত হয়েছে দুটি ভিন্নমাত্রার জাদুঘর
Author: অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদপুর থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো.আলী কায়সার পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। পুলিশ জানিয়েছে, এর আগে মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজিতে তার নাম ৮ নম্বরে রয়েছে। ওসি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর থানা থেকে ঢাকা…
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।’ গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে…
সংসদে কওমি আলেমদের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা নিজেদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা কওমিকে আলাদা মনে করি না। তাদের অধিকারের পক্ষে আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলে যাব, ইনশাআল্লাহ।’ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানীর বক্তব্যের সূত্র ধরে জামায়াত আমির বলেন, ‘আমরা কওমিকে আলাদা মনে করি না। তাদের অধিকারের পক্ষে…
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া এবং চাকরির প্রলোভনে দেশটিতে গিয়ে প্রতারণার শিকার ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় দেশে ফেরা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এর আগে গত জুন মাসে কম্বোডিয়া থেকে ৫৮৩ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। দেশটির সরকার ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ছাড়া অতিরিক্ত সময় অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার পর এই ৩৮ জন বাংলাদেশি…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চার কার্যদিবসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এসআরবি বিলের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬-ও উত্থাপন করা হয়েছে। উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত, সংঘবদ্ধ ও অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধ-দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন। জরুরি পরিস্থিতিতে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা এবং…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানালে নতুন কোনো এলিট ফোর্স বা বিশেষায়িত বাহিনী গঠনের আগে আরও আলোচনা ও পর্যালোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে র্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই র্যাব বিলুপ্তির যে প্রস্তাব আনা হয়েছে, তিনি সেটিকে সর্বান্তকরণে সমর্থন করেন এবং এই প্রস্তাব আনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে র্যাবের বিকল্প বা নতুন বাহিনী গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এলিট ফোর্সের রিপ্লেসমেন্ট…
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার ও ভিডিপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার খরচ দেওয়ার পর এবার তাঁর ব্যাংকঋণ পরিশোধের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত আনসার সদস্যের পরিবারের হাতে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আনসার সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য পরিবারের সদস্যদের…
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে এবং বাংলাদেশের একটি নতুন দিকনির্দেশনা রয়েছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। আমরা এই দশকে রপ্তানি, বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
