Author: msf909807

স্মার্টফোন বাজারে সাড়া ফেলতে দুর্দান্ত এক নতুন ডিভাইস লঞ্চ করেছে টেক জায়ান্ট মটোরোলা (Motorola)। সংস্থার নতুন শক্তিশালী এই স্মার্টফোনটির নাম Moto G Max 5G। প্রিমিয়াম ফিচারে ভরপুর এই ফোনটি দুর্দান্ত ফটোগ্রাফি এবং শক্তিশালী পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির সমস্ত খুঁটিনাটি। ব্রাজিল বাজারে আত্মপ্রকাশ ও সম্ভাব্য মডেল আপাতত স্মার্টফোনটি ব্রাজিলের বাজারে লঞ্চ করেছে মটোরোলা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, খুব শিগগিরই অন্যান্য দেশের বাজারে এটি Moto G87 নামে আত্মপ্রকাশ করতে পারে। এর প্রিমিয়াম ফিচারগুলো সরাসরি বাজার কাঁপানো অন্যান্য প্রিমিয়াম ফোনগুলোর সঙ্গে কড়া প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। দাম ও রঙ Moto G Max 5G ফোনটির ৮…

Read More

গুরুত্বপূর্ণ কোনো কাজ বা পেমেন্টের সময় হঠাৎ ইন্টারনেট স্লো হয়ে গেলে অনেকেই ফোনের এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করেন। এই কৌশলটি আদৌ কার্যকর কি না এবং এর পেছনের টেকনিক্যাল রহস্য কী, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। আমরা যখন যাতায়াত করি বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন স্মার্টফোন অনেক সময় কাছের নতুন ও শক্তিশালী টাওয়ারের বদলে দূরে সরে যাওয়া পুরনো টাওয়ারের সিগন্যালের সঙ্গেই যুক্ত থাকে। এর ফলে স্ক্রিনে ফুল নেটওয়ার্ক দেখা গেলেও ডেটা ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং ইন্টারনেটের স্পিড ধীর হয়ে যায়। একটানা ইন্টারনেট ব্যবহারের ফলে আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক ডিএনএস ক্যাশেও অনেক…

Read More

হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম। ছোট থেকে শুরু করে বয়স্ক—প্রায় সব বয়সের মানুষই এটি ব্যবহার করেন। ইউজারদের এক্সপিরিয়েন্স আরও ভালো করতে মেটা ক্রমাগত নতুন নতুন ফিচার চালু করে থাকে। এবার সংস্থাটি আইফোন অর্থাৎ আইওএস ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে। এর সাহায্যে চ্যানেল অ্যাডমিন জানাতে পারবেন যে, পোস্টে ব্যবহৃত ছবি, ভিডিও বা অন্য কোনও মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে নাকি এডিট করা হয়েছে। এই নতুন এআই কনটেন্ট লেবেল ফিচারটি বর্তমানে নির্বাচিত বিটা টেস্টারদের জন্য দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, অ্যানড্রয়েডের পর এবার আইওএসে এর রোলআউট শুরু হয়েছে, তবে আপাতত এই সুবিধা সব…

Read More

বাংলাদেশের চিকিৎসাখাতে এক নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো দেশে সফলভাবে রোবোটিক সার্জারি সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার। সোমবার (৩১ আগস্ট) সফলভাবে এই সার্জারি সম্পন্ন হওয়ার পর গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতালটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসকেরা দুটি সফল রোবোটিক সার্জারির অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। জানানো হয়, পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারী রোগীর রোবোটিক হিস্টেরেকটমি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের…

Read More

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন সিরিজের নতুন সংযোজন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা শুরু করল নতুন এই স্মার্টফোন। পাশাপাশি বাংলাদেশের বাজারে এসেছে নতুন টেকনো ক্যামন এয়ার। আকর্ষণীয় স্লিম এই দুটি স্মার্টফোনে এডভান্সড ছবি তোলার টেকনোলজি, এআই-নির্ভর ফিচার, ডিউরাবেল ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় এনেছে টেকনো। “স্লিম, স্টং, আনস্টপেবল” ট্যাগলাইন সামনে রেখে তৈরি টেকনো ক্যামন স্লিম ৫জি -এর থিকনেস মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। লাইটওয়েটের পাশাপাশি ডিউরাবিলিটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিভাইসটিতে। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে প্রোটেকশন। একই সঙ্গে দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০…

Read More

পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ যখন একই ময়দানে সমবেত হন, তখন দেশ, ভাষা, বর্ণ ও সামাজিক অবস্থানের পার্থক্যগুলো যেন আড়ালে চলে যায়। আরাফাতের ময়দানে সবার পরিচয় একটাই- তারা আল্লাহর বান্দা। পবিত্র মক্কা থেকে প্রায় ১৩-১৪ কিলোমিটার পূর্বে অবস্থিত আরাফাতের ময়দান হেরেমের সীমানার বাইরে। জিলহজ মাসের ৯ তারিখে হজযাত্রীরা এখানে অবস্থান করেন। হজের অন্যতম প্রধান রুকন হলো আরাফাতে অবস্থান। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘হজ হলো আরাফা।’ (সুনানে তিরমিজি: ৮৮৯) আরাফাতের গুরুত্ব কোথায়? আরাফাতে অবস্থানের সময় হজযাত্রীরা আল্লাহকে স্মরণ করেন, দোয়া করেন এবং তাওবা-ইস্তেগফারে নিয়োজিত থাকেন। নিজের ভুল ও গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও এটি গুরুত্বপূর্ণ সময়। আরাফার দিন…

Read More

দাওয়াত ও তাবলিগের মেহনতে পাকিস্তানসহ বিশ্বের অন্যতম প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ সেপ্টেম্বর) তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ আলমী শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজসহ সারা বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাওলানা এহসানুল হক দীর্ঘ ইলমি…

Read More

মসজিদের ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমে আরও দক্ষ করে তুলতে এবার ময়মনসিংহ বিভাগের চার জেলার নির্বাচিত ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংসহ দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের ইমাম-খতিবদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। প্রশিক্ষণে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াহ ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, মসজিদকে…

Read More

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এ২ গ্রুপে অংশ নেন হাফেজ সাদ নূর। দৃঢ় হিফজ, বিশুদ্ধ তেলাওয়াত ও কোরআন মাজিদের প্রতি গভীর পারদর্শিতার স্বীকৃতি হিসেবে তাকে তৃতীয় স্থান দেওয়া হয়। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতী শিক্ষার্থী। তিনি উত্তরা বায়তুস সালাম…

Read More

শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভার বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭’। এ উপলক্ষে প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা—এই সাতটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম…

Read More