- এইচএসসির ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনল বোর্ড
- গা ছমছমে ও রহস্যময় অনুভূতিতে ঘেরা কানাডার দ্বীপ ব্যাটল হারবার
- বিশ্ব পর্যটনে যুক্ত হয়েছে দুটি ভিন্নমাত্রার জাদুঘর
- দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
- ‘এর পেছনে কারা?’ হত্যা হুমকি মামলা নিয়ে মুখ খুললেন তিশা
- চুম্বন থেকে শয্যাদৃশ্যের আড়ালে কাজ করেন যাঁরা
- নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
Author: অনলাইন ডেস্ক
মঙ্গলবার অনুষ্ঠিত ওপেনএআইয়ের ডেভ ডে অনুষ্ঠানে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ও স্বয়ংক্রিয় এআই সহকারী ‘ডটস’সহ বিভিন্ন সুবিধার ঘোষণা দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে অ্যাপ খোঁজা ও ব্যবহারের একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিপুল ব্যবহারকারীকে কাজে লাগিয়ে চ্যাটজিপিটির কথোপকথনের মধ্যেই প্রয়োজনীয় অ্যাপের পরামর্শ দেখানো হবে। কোনো কাজের জন্য নির্দিষ্ট অ্যাপ প্রয়োজন হলে চ্যাটজিপিটি সেটি ব্যবহারকারীকে জানাবে। এরপর চ্যাটজিপিটির ভেতর থেকেই সেই অ্যাপ ব্যবহার করা যাবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। তিনি জানান, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা আগ্রহ আছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর ও শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে ভারতীয় হাইকমিশনার বলেন, আমি কোনো…
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, ১৫৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মানও নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এছাড়া ১৫৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়তে উগান্ডার কাম্পালা; ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে…
ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১০৩ ডলার। এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন দাম কমেছিল। খবর আল-জাজিরার। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে ওঠে। চলতি মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক দাম বৃদ্ধি। এদিকে, ডব্লিউটিআই এর দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে, মে মাসের…
ইরাক থেকে দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতি অবশেষে গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির শেষ সামরিক ঘাঁটিগুলো থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। ইরান ও তাদের মিত্ররা এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। তবে সামরিক উপস্থিতি শেষ হলেও, ইরাকের অর্থনীতিতে, ওয়াশিংটনের প্রভাব পুরোপুরি শেষ হচ্ছে না। ২০০৩ সালে, ইরাকে, মার্কিন আগ্রাসনের পর থেকে দেশটির তেল বিক্রির আয় ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ইরাকের তেল আয়ের ডলার ব্যবস্থাপনার এই কাঠামো ওয়াশিংটনকে বাগদাদের অর্থনীতি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছে। কীভাবে ইরাকের তেল আয়ে নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের? ইরাকের তেল আয়ের ব্যবস্থাপনায় নিউইয়র্ক ফেডের ভূমিকার…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার নামে থাকা ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট লেনদেনের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে এই কনটেন্ট ক্রিয়েটরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। তবে কী কারণে তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সে…
রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়। তাদের সঙ্গে ছিল পুলিশ। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে সিটি করপোরেশনেরসহ একাধিক গাড়িতে হামলা চালান, ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। হামলায় পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। বক্তব্যের মূল উপজীব্য হবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা,…
সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (MOLE Job Circular 2026) আনুষ্ঠানিকভাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। নতুন এই সরকারি চাকরিতে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী হিসাবরক্ষক (গ্রেড-১২), সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) সহ ০৪টি ক্যাটাগরির পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা এই পদসমূহে আবেদন করতে পারবেন। অনলাইনে…
আহত শিক্ষার্থীর নাম আইয়ুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত আইয়ুব এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি আছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাত সাড়ে এগারোটার দিকে স্টেশনে গিয়ে ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো তারা স্টেশনেই অবস্থান করছেন। জানা যায়, রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে ওই শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে টিটি ও রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করেন। আইয়ুবের সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে যান। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
