Author: msf909807

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হচ্ছে না। প্রয়োজনীয় সংস্কারের পরই বিপিএল মাঠে নিয়ে আসতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। এদিকে বিপিএল নিয়ে জটিলতার মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির মিটিং শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সাথে বিপিএলের সম্ভাব্য অনুপস্থিতি পোষাতে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও উন্মোচন করা হয়েছে। বিসিবি সভাপতির ঘোষণা অনুযায়ী, আসন্ন চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ থেকে পুরুষ ক্রিকেটাররা ম্যাচ প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ১ লাখ টাকা (তারও…

Read More

মাঠে একের পর এক ক্যাচ ছাড়া, সিরিজ হারানোর পর কোচ ছাঁটাই, আর এখন ফিল্ডিং কোচ খুঁজতে লিংকডইনে পোস্ট। পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক চিত্র যেন একটানা নাটকের মতো চলছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও সেই পুরনো অভ্যাস বজায় রেখেছে তারা। এক ম্যাচ বাকি থাকতেই তিন টেস্টের সিরিজ হারানোর পর এখন নতুন করে ফিল্ডিং কোচের সন্ধান চলছে। কিন্তু সেই বিজ্ঞাপনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের অবস্থা খারাপ। লিডস ও লর্ডসের টেস্টে ফিল্ডারদের বারবার ক্যাচ ফেলা যেন পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরনো বদঅভ্যাস যেন ছাড়ছে না। এমন কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ…

Read More

সরকার কর্তৃক ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে সরিয়ে উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে ভারতকে। ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মুম্বাই এবং ভাদোদরায় অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচগুলো আয়োজন করবে। টুর্নামেন্টের স্বত্ব হারালেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসরে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জনের নির্ধারিত তারিখ (৬ জুলাই) অনুযায়ী আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার টিকিট পায়। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আইসিসির মূল্যায়নে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারতের আবেদন যাচাই করার পর বুধবার…

Read More

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে খেলা হবে ট-টোয়েন্টি সংস্করণে। সংক্ষিপ্ত ফরম্যাটে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস। এশিয়ান গেমসের বাংলাদেশ দলে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ যাচ্ছে শক্তিশালি দল নিয়ে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবার। ব্যাটিংয়ে দলের মূল ভরসা হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন, হৃদয়রা। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি। বোলিং বিভাগে…

Read More

ক্রিকেটের ইতিহাসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ব্যাটারের আউট হওয়া নতুন কিছু নয়। বেশিরভাগ সময়ই ব্যাটাররা ক্ষোভ বা হতাশা চেপে মাঠ ছেড়ে যান। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও বারবাডোজ ট্রাইডেন্টসের মধ্যকার ম্যাচে ঘটেছে এক নজিরবিহীন ও বিতর্কিত ঘটনা। মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়া ব্যাটারকে আম্পায়াররা নিয়ম ভেঙে মাঠে ফিরিয়ে আনেন, আর শেষ পর্যন্ত সেই ব্যাটারই দুর্দান্ত ইনিংস খেলে প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়েন। সেন্ট কিটসের বাসেতেরেতে ২১৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। প্যাট্রিয়টসের উদ্বোধনী ব্যাটার জনসন চার্লস তখন ১৫ বলে ২৬ রানে ব্যাট করছিলেন। বারবাডোজ ট্রাইডেন্টসের বোলার রামোন সিমন্ডসের একটি কোমরের ওপরের…

Read More

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য উঠানামা করলে স্থানীয় বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। তিনি বলেন, ‘আমদানিকৃত তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি (ফর্মুলা) রয়েছে। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ ও পরিবহনকালীন অপচয় (ওয়েস্টেজ) যুক্ত করে চূড়ান্ত দর নির্ধারিত হয়। সাধারণ মানুষ…

Read More

# জেনারেটরে ব্যয় দেড় ১ কোটি টাকার বেশি# এসি স্থাপনে বরাদ্দ ১ কোটি ৪৩ লাখ টাকা# সোলার প্যানেলে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা# অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংস্কারে সোয়া কোটি টাকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বাড়াতে ৮ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পুরো অর্থই খরচ হবে সরকারি তহবিল থেকে। তবে প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রকল্প পরিচালনা, কমিটি, মনিটরিং, দরপত্র মূল্যায়ন ও আপ্যায়নের জন্য ৮ লাখ টাকা সম্মানী বরাদ্দ রাখা হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় ১ শতাংশ। পিএসসি থেকে পাঠানো পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব…

Read More

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, সুতা, কাপড়, আনুষঙ্গিক পণ্য, রং ও রাসায়নিকসহ নতুন নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শনে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনী তিনটি হলো- ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬-সামার এডিশন’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড…

Read More

জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রফতানি আদেশ কমে যাওয়ায় দেশের তৈরি পোশাকশিল্প কঠিন সময় পার করছে। গত তিন বছরে উচ্চ উৎপাদন ব্যয় ও অর্ডার সংকট সামাল দিতে না পেরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সময়ে পোশাক উৎপাদনের ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা। সাক্ষাতে পোশাকশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায়…

Read More

খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে পাঁচটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এসব উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্যাকেজ নম্বর ডব্লিউ-১০-এর আওতায় কাজগুলো বাস্তবায়ন করা হবে। প্রস্তাব অনুযায়ী, পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে…

Read More