- মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
- মোবাইলের ইন্টারনেট স্লো হলে এয়ারপ্লেন মোড কি সত্যিই স্পিড বাড়ায়?
- এআই ভিডিও শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
- দেশে প্রথমবারের মতো সফল রোবোটিক সার্জারি সম্পন্ন
- টেকনো ক্যামন এয়ারের সঙ্গে দেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
- আরাফাতের ময়দান: যেখানে মানুষ শুধুই বান্দা
- তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল
- এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
Author: msf909807
ময়মনসিংহ নগরীতে ২৩৭ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ রাহেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক রাহেল মিয়া সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাঁকে আটক করা হয় বলে র্যাব-১৪-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল পাটগুদাম ব্রিজ মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির পিছু নেন। পরে নগরীর পাওয়ার হাউস কলোনি-সংলগ্ন রেললাইনের পাশের পাকা সড়ক থেকে…
চুয়াডাঙ্গা শহরের ১ নম্বর পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত ‘ফুড জোন’ নামে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ। অভিযানকালে পচা পেঁয়াজ দিয়ে খাবার তৈরি, দীর্ঘদিনের বাসি মাছ-মাংস ও বিভিন্ন প্রস্তুতকৃত খাবার ফ্রিজে সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ও লেবেলিংয়ের নিয়ম না মানাসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ জানান, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণস্থল পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের…
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুরের কচুয়া উপজেলায় নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। স্থানীয়রা জানান, এরশাদ উল্লাহ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করা হয়। বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিহতের ছেলে রেজাউল জানান, তার বাবা মাঝেমধ্যে…
নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একইদিন সকাল আটটায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন গোপন সংবাদের তথ্য নিশ্চিত হয়ে চর আতাউর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করে। বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন সংলগ্ন চর আতাউর এলাকায় আজ সকালে একটি হরিণ জবাইয়ের তথ্য পাওয়া যায়। পর এর সত্যতা নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৪০ কেজি ওজনের একটি…
পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর তিন শতাধিক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে শহরজুড়ে হঠাৎ তীব্র আবাসন সংকট তৈরি হয়েছে, ফলে সেখানে অবস্থানরত এবং বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকেরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কলকাতায় গত ১৯ আগস্ট সংঘটিত অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা বা অন্যান্য কারণে বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলতে নিম্নলিখিত…
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আগে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পানির চাহিদা ও স্বার্থ বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষমতাসীন জোটের শরিক জনতা দল–ইউনাইটেডের (জেডিইউ) নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে বিহারের উদ্বেগের কথা কেন্দ্রীয় সরকারকে জানান। এর পরিপ্রেক্ষিতে জয়শঙ্কর তাকে চিঠি দিয়ে আশ্বস্ত করেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে বিহারের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। সঞ্জয় ঝা-কে লেখা চিঠিতে জয়শঙ্কর বলেন, ‘গঙ্গা পানি চুক্তি সংক্রান্ত আপনার উদ্বেগ আমরা সম্পূর্ণরূপে…
‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’– দাবি করে আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ ও গণসমাবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। সম্প্রতি তালেবান বিচার মন্ত্রণালয়ের পাস করা নতুন ‘পুলিশ আইন’ (শুরতা আইন)-এর ৫০ নম্বর ধারায় দেশজুড়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘এই আইন ইসলামি শরিয়াহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্ষোভ ইসলামী ব্যবস্থার অংশ নয়; বরং গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ব্যবস্থায় এর প্রচলন রয়েছে।’ তিনি আরও বলেন, কোনো নাগরিকের অভিযোগ বা আপত্তি থাকলে রাস্তায় বিক্ষোভ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানাতে পারবেন। বিক্ষোভের ফলে মানুষের মূল্যবান সময় নষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি…
দীর্ঘ ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। বন্দরে প্রবেশের সময় জাহাজটির গায়ে বড় বড় মরিচার দাগ ও রং উঠে যাওয়ার দৃশ্য নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকদের। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান ও কঠিন সামরিক কার্যক্রমের পর জাহাজটির এমন চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বুধবার প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন নিয়ে রণতরীটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়। এসময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অনেকেই বিশাল রণতরীটি দেখতে বন্দরের ভিড় জমান। মার্কিন সংবাদমাধ্য সিএনএনের প্রকাশিত ছবিতে ইউএসএস আব্রাহাম লিংকনের হালের বিভিন্ন অংশে মরিচার বড় দাগ এবং রং উঠে যাওয়ার চিহ্ন দেখা…
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ প্রস্তাব দেন। ট্রাম্প লিখেছেন, “এখন যেহেতু এটি (হরমুজ প্রণালি) যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, হরমুজ প্রণালির নাম কি ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত?….. নতুন নামটি আমেরিকার মতোই আরও ‘উত্তপ্ত’ হবে।” এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের সেই বিবৃতিটি শেয়ার করেছে হোয়াইট হাউস। পোস্টে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর সাথে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে, যেখানে হরমুজ প্রণালির পরিবর্তে ‘ট্রাম্প প্রণালি’ উল্লেখ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
