Author: অনলাইন ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিম এশিয়ার সংঘাতের ক্ষেত্রে শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করতে ব্রিকস জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে সদস্য রাষ্ট্রগুলোর এক শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। রয়টার্স চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির উদ্ধৃতির বরাত দিয়ে জানিয়েছে, শি বলেছেন, চীন এই ভূমিকায় ব্রিকসের অন্য সদস্যদের সঙ্গে মিলে কাজ করবে, যেহেতু যুদ্ধটি ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে না।’ যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আধিপত্যের অধীনে থাকা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ২০০৯ সালে গঠিত হয় ব্রিকস। প্রথমে রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মিলে এটি গঠন করেছিল। পরে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব…

Read More

হরমুজ প্রণালিতে রোববার একটি জাহাজে হামলা হয়েছে বলে সাগরে জাহাজ চলাচল অনুসরণকারী প্রতিষ্ঠানগুলো খবর পেয়েছে। সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ রাখার পর এ খবরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রতি ইরান সম্পর্কিত হুমকি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। যুক্তরাজ্যের নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় এক জাহাজে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পেয়েছে তারা। রোববার ভোররাতে এ হামলার ঘটনা ঘটলেও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর এর নাবিকদের কী অবস্থা হয়েছে তা জানা যায়নি। শনিবার সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর পূর্ব সতর্কতা হিসেবে তারা পূর্ব-পশ্চিম পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে রেখেছে। ওই ড্রোন হামলাটি…

Read More

দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকের সংকট রয়েছে। এই সংকট দূর করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। তারা পিএসসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিয়োগের চাহিদা জানিয়েছে। জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে, বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে। মূলত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায়…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যম আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইচএসসি পাশের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি ৫৬ টাকা। এক নজরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের বিবরণ প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাচ: ১০৬তম ব্যাচ পদের নাম: সিপাহী (জিডি) শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আবেদন পদ্ধতি: অনলাইনে চাকরির ধরন:…

Read More

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো। ফজর- ভোর ৪: ২৯ মিনিট জোহর- দুপুর ১১: ৫৮ মিনিট আসর- দুপুর ৪: ২১ মিনিট মাগরিব- সন্ধ্যা ৬: ০৫ মিনিট এশা- রাত ৭: ২১ মিনিট নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের…

Read More

মানবজীবনের ভারসাম্য, প্রশান্তি এবং বংশবৃদ্ধির এক সুন্দর ও পবিত্র অনুঘটক হলো বিয়ে। এটি কেবল দুটি মানুষের সামাজিক বন্ধন নয়, বরং আত্মিক প্রশান্তি অর্জনের এক অপূর্ব ইসলামি মাধ্যম। তবে জীবনের কোনো এক পর্যায়ে বা বিশেষ পরিস্থিতিতে কারো মনে প্রশ্ন জাগতেই পারে— কোনো মানুষ কি চাইলে সারা জীবন বিয়ে না করে একা কাটিয়ে দিতে পারে? ইসলামি শরিয়তে এই সিদ্ধান্তকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে এবং একজন ব্যক্তির শারীরিক ও সামাজিক অবস্থার ভিত্তিতে বিয়ের বিধান কেমন হয়, তা জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। বিয়ে না করে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়ে থাকা ইসলামে নিরুৎসাহিত ও অপছন্দনীয় (মাকরুহ) একটি বিষয় হলেও, এটিকে সর্বাবস্থায়…

Read More

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস অনুযায়ী, নামাজই মুমিন ও অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষকে সর্বপ্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখে এবং আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের ওপর অপরিহার্য দায়িত্ব। শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ সাল, ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- আজকের নামাজের সময়সূচি ফজর – ০৪:২৬ মিনিট। জুমা – ১১:৫৯ মিনিট। আসর – ০৪:২৩ মিনিট।…

Read More

আর্থিক সংকটে পড়ে জরুরি প্রয়োজনে নেওয়া সামান্য ঋণই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে রংপুরের পীরগঞ্জের প্রায় ৫০ জন শিক্ষকসহ শতাধিক পরিবারের। ঋণের জামানত হিসেবে দেওয়া ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্পকে হাতিয়ার বানিয়ে অতিরিক্ত অর্থ আদায়, চড়া সুদ দাবিসহ নিঃস্ব করার জঘন্য চক্র গড়ে তুলেছেন চতরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে চেকে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মিথ্যা মামলা, জমি দখল এবং ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে এখন চরম আতঙ্ক ও আতান্তরে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংক হিসাবের ফাঁকা চেকে স্বাক্ষর এবং টিপসই করা সাদা স্ট্যাম্প রেখে…

Read More

দেশে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু, অন্যদিকে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছর হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজারে গিয়ে ঠেকেছে, যার মধ্যে সিংহভাগই শিশু। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ রূপ ধারণ করেছে; সোমবার একদিনেই ৯ জনের মৃত্যু এবং দেড় হাজারের বেশি আক্রান্তের ঘটনা চলতি বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুটি ভিন্ন ধরনের রোগ হলেও এগুলোর ব্যাপক প্রাদুর্ভাবের পেছনে ফুটে উঠেছে মূলত স্বাস্থ্য খাতের দুর্বলতা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিছু ভুলের কারণেই আজ হাম পরিস্থিতি এমন অনিয়ন্ত্রিত রূপ নিয়েছে। ২০২৪ সালে নির্ধারিত হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ না করা, নিয়মিত…

Read More

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরণের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। পূর্বঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেসব ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং সেগুলোকে পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার সুযোগ নেই, সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ এর জন্য হোয়াটসঅ্যাপের সাপোর্ট শেষ হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ৬.০…

Read More