Author: অনলাইন ডেস্ক

কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি দুর্নীতি বা দুর্বৃত্তায়নের সঙ্গে সম্পৃক্ত ছিল বা এ ধরনের অপরাধ করেছে— এই অভিযোগ বা এমনকি প্রমাণিত অপরাধের মানে এই নয় যে, তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার হারিয়ে ফেলেছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও আইনের শাসনের মূল ভিত্তি হলো, কাউকে তার মৌলিক অধিকার থেকে বিচার ব্যতীত বঞ্চিত করা যাবে না। দুর্নীতি একটি মারাত্মক অপরাধ, তার জন্য অবশ্যই দায়বদ্ধতা নিরূপণ, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে— কিন্তু সেই প্রক্রিয়াটি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সংবিধানসম্মত। আইনের দৃষ্টিতে সবাই সমান, বিচার অপরিহার্য। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী রাষ্ট্রের আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান এবং আইনের সাহায্যে সমান সুরক্ষা…

Read More

রোববার। সপ্তাহের প্রথম কর্মদিবস। বাঙালির কাছে রোববারের সকালটি এমনিতেই একটু বিষণ্ন-ছুটির দিনের অলসতা শেষ, অফিসের ফাইল আবার টেবিলে, আর ঘড়ি যেন বিশেষ উৎসাহে বলে, ‘চলুন, এবার কাজের ভান করা যাক।’ কিন্তু আজকের সকালটি একটু অন্যরকম। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববাসীকে গুমের বিরুদ্ধে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন এবং স্বৈরাচারী আমলে ঘটে যাওয়া প্রতিটি গুমের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। গুম বড় অদ্ভুত অপরাধ-মানুষটিকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার মায়ের অপেক্ষাকে সরানো যায় না; ফাইল বন্ধ করা যায়, দরজা বন্ধ করা যায়, স্মৃতি বন্ধ করার চাবিটি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। রাষ্ট্রের জন্য তাই…

Read More

বৃষ্টির ফোঁটা থেকেও এবার বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে! স্পেনের গবেষকরা মাত্র একশো ন্যানোমিটার পুরু এক স্বচ্ছ কোটিং বা আবরণ তৈরি করেছেন, যা সোলার প্যানেলে পানির ফোঁটা গড়িয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক চার্জ তৈরি করতে সক্ষম। প্রযুক্তিটি বর্তমানে গবেষণাগারেই পরীক্ষাধীন রয়েছে। এতদিন আমরা সূর্যের আলো বা বাতাসের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা শুনে এসেছি। এবার স্পেনের সেভিলের একটি গবেষণাগারের গবেষকরা বৃষ্টির ফোঁটার গতিশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তারা মাত্র একশো ন্যানোমিটার পুরু একটি বিশেষ আবরণ তৈরি করেছেন, যা সোলার প্যানেলের উপর প্রয়োগ করা সম্ভব। প্যানেলের উপর পানির ফোঁটা পড়ে যখন সেই আবরণের উপর দিয়ে গড়িয়ে যায়, তখন…

Read More

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। যুক্তরাজ্যের আবহাওয়া দফতর মেট অফিসের পূর্বাভাস বলছে, এবারের এল নিনো ‘জীবিত মানুষের স্মৃতিতে’ সবচেয়ে শক্তিশালী হতে পারে। এর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ধরনেও বড় পরিবর্তন আসতে পারে। মেট অফিসের বিজ্ঞানীদের আশঙ্কা, এল নিনোর প্রভাবে ২০২৭ সাল ২০২৪ সালকে ছাড়িয়ে গিয়ে রেকর্ডে বিশ্বের উষ্ণতম বছর হতে পারে। শক্তিশালী এই প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতির প্রভাবে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়তে পারে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় স্বাভাবিকের তুলনায় কম মৌসুমি বৃষ্টিপাত এবং আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের কার্যক্রম কমে…

Read More

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ দেখা যাচ্ছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। তবে বঞ্চিত থাকবে বাংলাদেশ। ১২ আগস্টের সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা না গেলেও মহাজাগতিক এই দৃশ্য দেখতে বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে প্রায় এক বছর। আগামী ২০২৭ সালের ২ আগস্ট বাংলাদেশে দেখা যাবে পরবর্তী সূর্যগ্রহণ। তবে ২০২৭ সালের এই গ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হবে না। এটি হবে আংশিক সূর্যগ্রহণ। অর্থাৎ সেদিন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে না। সেদিন সূর্যের একটি ছোট অংশ চাঁদের আড়ালে চলে যাবে। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকায় সূর্যের অল্প অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়বে। ঢাকায় গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে স্থানীয় সময়…

Read More

২৭ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। বুধবার কয়েক মিনিটের জন্য চাঁদের ছায়ায় দিনের আলো ম্লান হয়ে রাতের মতো অন্ধকার নেমে আসবে ইউরোপের বিভিন্ন অঞ্চলে। আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে এই গ্রহণের পূর্ণতার পথ পৌঁছাবে স্পেন পর্যন্ত। সব মিলিয়ে বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে পৃথিবীর প্রথম স্থানে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। এরপর চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে যাবে। কোন কোন দেশে দেখা যাবে পূর্ণগ্রহণ? পূর্ণগ্রহণের পথটি উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড অতিক্রম করে স্পেনে পৌঁছাবে। এরপর পর্তুগালের…

Read More

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল ও রোমাঞ্চকর পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, যার ফলে দিনের আলো হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে যাবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া এবং স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের প্রচ্ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস? চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের…

Read More

দৈনিক জবাবদিহি তাদের মাল্টিমিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোজো রিপোর্টার ও কনটেন্ট ক্রিয়েটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীদের হোয়াটসঅ্যাপে আবেদনের আহ্বান জানানো হয়েছে। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: জবাবদিহি বিভাগ: মাল্টিমিডিয়া ১. পদের নাম: মোজো রিপোর্টার ২. পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম কর্মস্থল: প্রধান কার্যালয় আরও পড়ুন: রিপোর্টারসহ ৫ পদে নিয়োগ দেবে বার্তা ২৪ বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ আবেদন যেভাবে: হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩৫১-১৫৬২৫২ আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬

Read More

আড়ংয় তাদের ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীর অবশ্যই প্রকিউরমেন্ট বা ট্রিমস পণ্য সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: আড়ং বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট পদের নাম: অফিসার শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট/টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর দায়িত্বসমূহ বিভিন্ন ট্রিমস পণ্য যেমন লেবেল, হ্যাংট্যাগ, জিপার, বোতাম, সেলাই সুতা, ইলাস্টিক, রিবন ও প্যাকেজিং সামগ্রী সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় কাজ করতে হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে পণ্যের চাহিদা ও সময়সীমা সংগ্রহ করতে…

Read More

চ্যানেল ওয়ান তাদের ডিজিটাল বিভাগে জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বেনাপোল স্থলবন্দর (যশোর), হিলি স্থলবন্দর (দিনাজপুর), তামাবিল স্থলবন্দর (সিলেট), টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার), মোংলা বন্দর, সৈয়দপুর, ভালুকা, ভৈরবের মতো গুরুত্বপূর্ণ স্থল ও সমুদ্রবন্দর এলাকায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই শুদ্ধ উচ্চারণ ও সাবলীল বাংলা জানতে হবে এবং বাচনভঙ্গি সুন্দর হতে হবে। একইসঙ্গে মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: চ্যানেল ওয়ান বিভাগ: ডিজিটাল বিভাগ পদের নাম: জেলা প্রতিনিধি আবেদনের যোগ্যতা বাংলা উচ্চারণ শুদ্ধ ও সাবলীল এবং বাচনভঙ্গি সুন্দর হতে হবে। লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ সংগ্রহ…

Read More