Author: অনলাইন ডেস্ক

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি  প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি চাকরির ধরন: বেসরকারি চাকরি পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: নির্ধারিত নয় প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম: এক্সিকিউটিভ বিভাগ: ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট, এগ্রোভেট ডিভিশন পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) অন্যান্য যোগ্যতা: এমএস অফিস পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা: ২ থেকে ৪ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র:…

Read More

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পরও ইয়েমেনে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে পাকিস্তানের নেই বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। খবর দ্যা মিডল ইস্ট আই-এর।  সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজন দেখা দিলে পাকিস্তান ব্যবস্থা নেবে। তবে এই মুহূর্তে কোনো সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে না। তিনি বলেন, ‘এ ধরনের কোনো বিষয় এখন আলোচনায় নেই।’ সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খান আরও বলেন,…

Read More

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম বেড়েছে। তেলের দাম কমে আসায় এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বাড়ায় এ ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম কমার পথেই রয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় স্পট গোল্ডের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৬ দশমিক ৪৪ ডলারে উঠেছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে যায়। ওই দিন প্রকাশিত যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) প্রতিবেদনে আগস্টে জ্বালানি পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকার বিষয়টি উঠে আসে। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স…

Read More

প্রযুক্তিবিশ্বে কয়েক মাস ধরে চলা নানা গুঞ্জন ও জল্পনা–কল্পনা সত্যি প্রমাণ করে নিজেদের তৈরি প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’সহ ‘আইফোন ১৮ প্রো’,‘আইফোন১৮ প্রো ম্যাক্স’ ও ‘এয়ারপডস ৫’ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন মডেলের আইফোনগুলো প্রদর্শনের পাশাপাশি সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরেন অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের উপস্থিতিতে ঘোষণা করা পণ্যগুলোর মডেল ও দাম জেনে নেওয়া যাক। আইফোন ডুও অনুষ্ঠানের শেষ দিকে অ্যাপল সিইও জন টার্নাস প্রতিষ্ঠানটির তৈরি প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন ডুও’…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকার প্রধানের দ্বিপক্ষীয় সফর হতে পারে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাদের বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর। এ সম্মেলনের আয়োজক ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রশ্নে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সবশেষ ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল…

Read More

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টি ধরে রাখতে পারলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (প্রায় ৬ লক্ষ টাকা) করে দেওয়া হবে বলে নজিরবিহীন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির এক সম্মেলনে ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। তবে বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রক্রিয়া কিংবা এর আইনি ভিত্তি কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে সরকারের প্রয়োজন হবে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি (১.৩৫ ট্রিলিয়ন) ডলার। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার…

Read More

ভোলা থেকে সরাসরি মূল ভূখণ্ডে গ্যাস নিতে পাইপলাইন নির্মাণে অন্তত সাত বছর সময় লাগবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই মূল ভূখণ্ডে গ্যাস নেওয়ার দীর্ঘ অপেক্ষায় না থেকে ভোলাতেই শিল্প-কারখানা স্থাপন, সার কারখানা গড়ে তোলা এবং নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার।বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুলতানা আহমেদের করা সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তবায়নে অন্তত সাত বছরের মতো সময় লেগে যাবে। তাই সরকার বিকল্প ও দ্রুত কার্যকর পদক্ষেপের ওপর বেশি জোর দিচ্ছে। ভোলায়…

Read More

শুক্রবারের সকাল মানেই একটু থেমে নিজের দিকে তাকানোর দিন। সপ্তাহের ব্যস্ততার ভিড়ে জুমার আজান যেন মনে করিয়ে দেয়—দুনিয়ার সব হিসাবের ওপরে আরেকটি হিসাব আছে; সেখানে পদ-পদবি, ক্ষমতা কিংবা সম্পদের চেয়ে বড় হয়ে দাঁড়ায় আমানত ও জবাবদিহি। আল্লাহ তাআলা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়বিচার করতে।” রাষ্ট্রের অর্থনীতি থেকে কৃষকের গোলা—এই আয়াতের শিক্ষা সর্বত্র প্রযোজ্য। কারণ একটি দেশের প্রকৃত উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পের অঙ্কে নয়, মানুষের হক কতটা নিরাপদ—তার মধ্যেই মাপা হয়। এই দৃষ্টিতে জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের সাম্প্রতিক উদ্যোগটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের তেল পরিশোধন ক্ষমতা…

Read More

বর্তমান রাজনৈতিক ও দেশের নানামুখী বিতর্কের মধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল পদক্ষেপ ইতিবাচকভাবে বাস্তবায়নের প্রচেষ্টা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমদানিনির্ভর নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছিল, তার পরিস্থিতির বাস্তব চিত্রটি এখন দৃশ্যমান। সাথে অর্থ পাচার, ব্যাংক থেকে অবৈধভাবে নেওয়া ঋণের চাপ এবং লাগামহীন অর্থনৈতিক লুটপাটের ফলে আজকের এই অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত আছে। নিত্যপণ্যের উচ্চমূল্য এবং সার ও জ্বালানি সরবরাহে ত্রুটির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দলের রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের জনসম্পৃক্ততা অত্যন্ত…

Read More

রাষ্ট্রের কাছে মানুষের প্রথম চাওয়া খুব বড় কিছু নয়-জীবনটা যেন নিরাপদ থাকে। অথচ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংস অপরাধের বাড়বাড়ন্তে সেই সামান্য চাওয়াটিই যেন ক্রমশ দুর্লভ হয়ে উঠছে। ডেইলি স্টার সম্পাদকীয় তাই যথার্থই মনে করিয়ে দিয়েছে-সহিংস অপরাধকে কখনোই স্বাভাবিক হতে দেওয়া যায় না; পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার সুযোগ দিতে হবে। কথাটি শুনতে প্রশাসনিক, আসলে গভীরভাবে মানবিক। যে রাষ্ট্রে অপরাধী নির্ভয় আর সাধারণ মানুষ সতর্ক, সেখানে আইনের বই যত মোটা হোক, ন্যায়বিচারের ছায়া ততটাই পাতলা। সীমান্তে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের সোনা জব্দের ঘটনাটিও একই ছবির আরেক কোণ-রাষ্ট্রের চোখ খোলা থাকলে চোরাচালানের পথ যতই আঁকাবাঁকা হোক, কোথাও…

Read More