- এইচএসসির ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনল বোর্ড
- গা ছমছমে ও রহস্যময় অনুভূতিতে ঘেরা কানাডার দ্বীপ ব্যাটল হারবার
- বিশ্ব পর্যটনে যুক্ত হয়েছে দুটি ভিন্নমাত্রার জাদুঘর
- দুই দিনে ছবি সরানোর নির্দেশ দিয়ে তিশাকে নোটিশ
- ‘এর পেছনে কারা?’ হত্যা হুমকি মামলা নিয়ে মুখ খুললেন তিশা
- চুম্বন থেকে শয্যাদৃশ্যের আড়ালে কাজ করেন যাঁরা
- নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
Author: অনলাইন ডেস্ক
যমুনা গ্রুপ তাদের অডিট বিভোগে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমবিএস অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৪০ বছর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগের নাম: অডিট পদের নাম: জেনারেল ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় দায়িত্বসমূহ বার্ষিক অভ্যন্তরীণ নিরীক্ষা পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা। বিভিন্ন বিভাগ ও প্রকল্পে আর্থিক, অপারেশনাল, কমপ্লায়েন্স এবং বিশেষ নিরীক্ষা পরিচালনা করা। আর্থিক অনিয়ম, জালিয়াতির ঝুঁকি এবং নিয়ন্ত্রণের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সংশোধনের উপায় সুপারিশ করা। নিরীক্ষার ফলাফল এবং সংশোধনমূলক পদক্ষেপের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারকি করা। প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া মূল্যায়ন ও উন্নত করা।…
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের নির্ধারিত পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত তালিকাভুক্তদের বিটিভির নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে। আগ্রহীদের অনলাইন থেকে ফরম ডাউনলোড করে সেটি নিজ হাতে পূরণ করে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। কর্মী তালিকাভুক্তির বিবরণ প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যে সব বিভাগে কর্মী তালিকাভুক্তি হবে- ১. অতিথি প্রযোজক (বার্তা/অনুষ্ঠান) ২. ভিডিও এডিটর ৩. গ্রাফিক্স ডিজাইনার ৪. নিউজরম এডিটর ৫. অনুষ্ঠান গবেষক ৬. সংবাদ উপস্থাপক আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা-১২১৯। আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬তম ওয়ার্ল্ড কনফারেন্স অন ইনজুরি প্রিভেনশন অ্যান্ড সেফটি প্রমোশনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিনিধিদল। চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, দুর্ঘটনা ও আঘাত প্রতিরোধে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়। ‘ইউনাইটেড ফর আ সেফার ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি ১ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে আজ ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি এবং ৫০০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে আঘাত প্রতিরোধ, সড়ক…
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একইসঙ্গে বিদ্যমান আইন ও বিধি অনুসরণে ব্যত্যয় কিংবা কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সংশ্লিষ্ট বিধি ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ এসময় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি…
দাখিলস্তরের ইংরেজি বিষয়ের আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় ২৬ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মনোনীত মাদরাসার ২৬ ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে। অধিদফতরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখার সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শাতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) গত ৩০ আগস্ট থেকে দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণের জন্য গত ১৯ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের…
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আগামী…
নিজে উত্তরপত্র না দেখে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে নরসিংদীর এক শিক্ষককে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন আলিম নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে তা দেখাচ্ছেন। পরে জানা যায়, ভিডিওতে থাকা ঘটনাটি ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের…
বিক্রি কমে যাওয়া এবং চীনা ব্র্যান্ডগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে বড় ধরনের পুনর্গঠন কর্মসূচির ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি মোট এক লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে, যা তাদের প্রায় নয় দশকের ইতিহাসে সবচেয়ে বড়। প্রাথমিক ঘোষণা অনুযায়ী মার্চে ৫০ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, সম্প্রতি বোর্ড আরও ৫০ হাজার পদ ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে। এই বড় অংকের কর্মী সংকোচনের আওতায় ব্যবস্থাপনা পর্যায়ের পদগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান নির্বাহী অলিভার ব্লুমে জানিয়েছেন যে, পরিবর্তিত চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মুখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতেই বৈশ্বিক কর্মী সক্ষমতার এই মৌলিক সমন্বয় করা হচ্ছে। প্রধানত চীনে বিক্রি পতন,…
কড়া রোদ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি বা অফিসে পৌঁছানোর পর আমরা অনেকেই গাড়ি পার্ক করেই সঙ্গে সঙ্গে চার্জিং কেবল সকেটে ঢুকিয়ে দিই। গাড়ি দ্রুত চার্জ হয়ে যাবে—এই তাড়াহুড়ায় ৯৯% ইভি মালিক প্রতিদিন একই ভুল করেন। অথচ এই সাধারণ অভ্যাসই আপনার লাখ টাকার ব্যাটারির বারোটা বাজিয়ে দিতে পারে। রোদে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পর ঠিক কতক্ষণ অপেক্ষা করে গাড়ি চার্জে বসানো উচিত, তা জেনে রাখা অত্যন্ত জরুরি। ব্যাটারির অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি: দুপুরের তীব্র রোদে পিচের রাস্তা দিয়ে গাড়ি চলার সময় বাইরের তাপমাত্রা এবং মোটরের গতির প্রভাবে ব্যাটারি আগে থেকেই প্রচণ্ড গরম হয়ে থাকে। লিথিয়াম-আয়ন সেল থেকে ক্রমাগত বিদ্যুৎ বেরিয়ে যাওয়ায় ব্যাটারির…
বৈদ্যুতিক গাড়ির (ইভি) চার্জিং খরচ কমাতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে চীনের অটোমোটিভ গ্লাস র্নিমাতা ফুয়াও গ্রুপ। প্রতিষ্ঠানটি এমন একটি ফটোভোলটাইক সানরুফ তৈরি করেছে যা গাড়ি চলার সময় সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ফুয়াও গ্রুপ গাড়ির উইন্ডশিল্ড ও সাইড উইন্ডসহ বিভিন্ন ধরনের অটোমোটিভ গ্লাস তৈরি করেছে যার ভেতরেই সৌরকোষ বসানো রয়েছে। ফলে আলাদা করে গাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর প্রয়োজন হবে না। ফুয়াও কয়েক বছর ধরে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। বর্তমানে বিওয়াইডির ‘হান’ ও ‘ট্যাং’ মডেলের জন্য এই ফটোভোলটাইক গ্লাস তৈরির পরিকল্পনা করা হয়েছে । অতিরিক্ত খরচের বিনিময়ে গ্রাহকরা এটি গাড়িতে যুক্ত…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
