Author: অনলাইন ডেস্ক

মসজিদের ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমে আরও দক্ষ করে তুলতে এবার ময়মনসিংহ বিভাগের চার জেলার নির্বাচিত ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংসহ দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের ইমাম-খতিবদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। প্রশিক্ষণে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াহ ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, মসজিদকে…

Read More

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ১১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এ২ গ্রুপে অংশ নেন হাফেজ সাদ নূর। দৃঢ় হিফজ, বিশুদ্ধ তেলাওয়াত ও কোরআন মাজিদের প্রতি গভীর পারদর্শিতার স্বীকৃতি হিসেবে তাকে তৃতীয় স্থান দেওয়া হয়। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের কৃতী শিক্ষার্থী। তিনি উত্তরা বায়তুস সালাম…

Read More

শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভার বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭’। এ উপলক্ষে প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা—এই সাতটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম…

Read More

সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বাড়তি এক বিড়ম্বনা। তবে নাস্তা মানেই যে চুলার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, তা নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর নাস্তা। তাই ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা স্বাস্থ্যকর করতে থাকছে কয়েকটি সহজ ‘নো-কুক নাস্তার রেসিপি’, যা তৈরি করতে চুলা লাগবে না, সময়ও লাগবে অনেক কম। দই-চিড়া: দই-চিড়া পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সকালের নাস্তায় এটি হতে পারে সহজ একটি খাবার। এটি তৈরি করাও অনেক…

Read More

মানুষকে আরও সামাজিক করতে যদিও সোশাল মিডিয়ার জন্ম হয়েছিল তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মানুষে মানুষে দূরত্ব কমার বদলে যেন আরও বেড়েছে। সঙ্গীর পাশে বসেও মানুষের চোখ থাকে ফোনের স্ক্রিনে, মন থাকে আরও যোজন যোজন দূরে। প্রেমের মিষ্টি মিষ্টি আলাপ ও দুষ্টু দুষ্টু খুনসুটিগুলো যেন কোথাও হারিয়ে গেছে। যে হৃদয় প্রিয়জনের মায়াবী চোখে ডুবে যেতে ব্যাকুল ছিল তা এখন ব্যস্ত স্ক্রলিংয়ে। প্রিয়জনকে উপেক্ষা করে ফোনের স্ক্রিনে ডুবে থাকার এই প্রবণতাকে ফাবিং বলে। কীভাবে ছোট্ট এই ডিভাইসটি আমাদের সুন্দর সম্পর্কগুলোকে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে চলুন জেনে নিই- কেন এমন হয়? ফাবিং: মানুষের এই প্রবণতাকে বলা হয় ফাবিং (Phubbing) যা ‘Phone’…

Read More

হাত কোমল হলেও নখের আশেপাশে চামড়া শক্ত হয়ে যায় অনেকের। কেউ কেউ সেগুলো দাঁত দিয়ে খুঁটে ছিড়ে ফেলার চেষ্টাও করেন। তবে তারা জানেন না এই অভ্যাসের কারণে অজান্তেই নিজের কত বড় ক্ষতি করছেন। আজই এই অভ্যাস ত্যাগ করুন এবং জেনে নিন দাঁত দিয়ে নখের চামড়া খুঁটলে কী ক্ষতি হয়- পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি: আঙুলের ডগায় অতিরিক্ত চাপ, ঘর্ষণ বা শুষ্কতার কারণে নখের চারপাশে চামড়া শক্ত ও পুরু হয়ে যায়। সাধারণ অবস্থায় এটিকে পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি (Periungual Callosity) বলা হয়। নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি কোনো রোগ নয় বরং ত্বককে বাইরে থেকে রক্ষা করার একটি সুরক্ষা আবরণ। তবে এই আবরণ যখন কেউ…

Read More

মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ স্পর্শ। এই অনুভূতি এতটাই শক্তিশালী যা আমাদের শরীর ও মনের ব্যথা কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। একটি সঠিক স্পর্শ আমাদের পুরো পৃথিবী রঙিন করে দিতে পারে। আবার ভুল স্পর্শে ধ্বংস হয়ে যেতে পারে গোটা জীবন। গবেষণায় দেখা গেছে, স্পর্শের মাধ্যমে মানুষ শব্দের চেয়ে দ্রুতবেগে আবেগ প্রকাশ করতে পারে। একটি সঠিক স্পর্শ আমাদের ব্যথা কমাতে পারে। এমনকি মানসিক চাপও দূর করতে পারে। এই অনুভূতিটি নিয়ে খুব কমই আলোচনা হয়ে হয়। এর সম্পর্কে আরও জানতে সম্প্রতি ‘দ্য টাচ টেস্ট’ নামে একটি অনলাইন গবেষণা শুরু করে ওয়েলকাম কালেকশন এবং বিবিসি রেডিও ৪। এ গবেষণায় অসংখ্য মানুষ স্বতস্ফূর্তভাবে…

Read More

ভাদ্র মাস চলছে। এখন তাল পাকার সময়। এই সময় গ্রামে তালের বড়া, তালক্ষীর, তালের লুচি, তালের মালপোয়াসহ নানা পদে পিঠা বানানো হয়। কিন্তু এই পদগুলো কি খেতে পারবেন ব্লাড সুগারের রোগীরা? দূর করুন সেই সংশয়। পুষ্টিবিদদের মতে, তালশাঁস ও পাকা তালের একাধিক গুণ রয়েছে। এছাড়াও অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ পাকা তাল ক্যানসার প্রতিরোধ শক্তি গড়ে তোলে শরীরে। স্বাস্থ্য সার্বিকভাবে ভালো রাখে তাল। ক্ষুরধার শানিত করে স্মৃতিশক্তি। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে আছে পাকা তালে। যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে পাকা তালে। ফলে দাঁত ও হাড় মজবুত হয়ে ওঠে। কোষ্ঠকাঠিন্যসহ পেটের নানা সমস্যা দূর করে পাকা তালের রস। পরিপাক ক্রিয়া মসৃণ করে।…

Read More

অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কাযনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি তিনি পরিচালক সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। পদত্যাগের বেশ কয়েটি কারণ উল্লেখ করেছেন গাজী মাহবুব। কারণগুলো হচ্ছে, সহযোগী সদস্য ফরম প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ৭-এর ঘ অনুচ্ছেদ বার বার লংঘন করা হচ্ছে। সহযোগী সদস্য পদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ৭-এর ঘ, ধারা ৭-এর ১১, ১২, ২২ এবং ধারা ১১-এর গ, ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। একইভাবে সাধারণ সদস্যপদ প্রদানের ক্ষেত্রেও গঠনতন্ত্রের ধারা ৮-এর খ, ধারা ১১ এর গ, ধারা ১২-এর ঙ এবং ধারা ১৩-এর…

Read More

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। তবে প্রতিবেনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে সানায়ার পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন। আইনজীবী জানান, বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে শুনানি হবে। মামলার অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা…

Read More