Author: অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিপূর্ণ পোস্টার বহনের অভিযোগের খেসারত দিয়েই যেতে হচ্ছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। একে একে ১৬টি মামলা হয়েছে তার নামে। এবার এ নিয়ে পদক্ষেপের নির্দেশ দেশটির আদালতের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলেখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করেছেন ভারতীয় হাইকোর্ট। গেল শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত এ নির্দেশ দেন। এতে যেন স্বস্তি মিলল অভিনেত্রীর। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। ওই দিন শ্রীলেখার মামলাগুলো খারিজের আবেদনও করা হয় আদালতে। অভিনেত্রীর হয়ে আদালতে…

Read More

জুলাই অভ্যুত্থানের সময় দায়ের করা দুটি হত্যা মামলা থেকে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন বাতিল করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের প্রার্থনা করেছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদনটি খারিজ করে দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনার জেরে মামলাগুলো দায়ের করা হয়েছিল। যার মধ্যে রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ২ মে দায়ের করা চাঞ্চল্যকর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া সেই তালিকায় বিভিন্ন পেশার মানুষ—যেমন শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১…

Read More

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত লাগে। মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্ঘটনার বর্ণনা দিয়ে শাম্মী লিখেছেন, “আজ আমার শুট ছিল, সাজ্জাদ সুমন ভাইয়ের ‘খুশবু’ ধারাবাহিকের। গতকাল সন্ধ্যায় শুটিংয়ের জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছিলাম। অটোরিকসায় উঠলে সবসময় কেমন যেন অস্থিরতা কাজ করে। চালকদের জীবন পণ সতর্ক করতে থাকি ‘মামা আস্তে যান’। কালও এর ব্যতিক্রম ঘটেনি। বারবার বলেছি, কখনও উচ্চস্বরে বলেছি ‘আস্তে যান আপনি!’ কে শোনে কার…

Read More

শুরুর ধাক্কা সামলে ওঠার দারুণ এক প্রদর্শনী দেখিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। বুধবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে পর্তুগালের জাইমে ফারিয়াকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা। কব্জির চোটের কারণে চার মাসের বিরতি কাটিয়ে টুর্নামেন্টে ফেরা বিশ্বর‍্যাঙ্কিংয়ের প্রাক্তন এক নম্বর তারকা আলকারাজ ৭২ নম্বর র‍্যাঙ্কধারী ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই ম্যাচটি জিতে পরবর্তী রাউন্ডে চীনের উ ইবিংয়ের মুখোমুখি হবেন তিনি। প্রথম সেটে নিজের ভুলেই পিছিয়ে পড়তে হয়েছিল বলে স্বীকার করেন আলকারাজ। সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার একটি সেরা ব্রেক পয়েন্টের…

Read More

টেনিসের উজ্জ্বল তারকাদের মধ্যে একসময় অন্যতম ছিলেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। উইম্বলডনের ফাইনালিস্ট হিসেবে তিনি একসময় বিশ্বমঞ্চে আলোড়ন তুলেছিলেন। কিন্তু এখন সেই খ্যাতিময় খেলোয়াড়ের ক্যারিয়ারে নেমে এসেছে বড় ধরনের অন্ধকার। বুধবার আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ৩১ বছর বয়সী এই টেনিস তারকা নিজেই স্বীকার করেছেন যে তিনি বড় ভুল করেছেন। ভক্ত, পরিবার, স্পনসর এবং সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এই নিষেধাজ্ঞার কারণে তিনি কোনো এটিপি বা ডব্লিউটিএ টুর্নামেন্টে খেলতে পারবেন না। এমনকি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টেও অংশ নেওয়া বা কোচিং করাও নিষিদ্ধ দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে স্পেনের মায়োর্কায় একটি টুর্নামেন্টের…

Read More

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরার দীর্ঘদিনের আক্ষেপ মেটানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন জার্মানির ২৯ বছর বয়সী তারকা আলেক্সান্ডার জভেরেভ। শুক্রবার (৫ জুন, ২০২৬) প্যারিসের লাল মাটির কোর্টে চেক প্রজাতন্ত্রের উদীয়মান তারকা জাকুব মেনসিককে চার সেটের জমজমাট লড়াইয়ে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন দ্বিতীয় বাছাই জভেরেভ। আগামী রবিবার (৭ জুন) মর্যাদাপূর্ণ এই ট্রফির লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন ইতালির ১০ম বাছাই ফ্লাভিও কোবল্লির। কোর্ট ফিলিপ শ্যাট্রিয়ারে নিজের ১১তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় জভেরেভ। তার অভিজ্ঞতার সামনে প্রথম দুই সেটে দাঁড়াতেই পারেননি ২০ বছরের তরুণ মেনসিক। প্রথম সেটটি ৭-৫ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটে মাত্র ৪…

Read More

টেনিসের ইতিহাসে রূপকথা কাকে বলে, তা যেন আরও একবার দেখিয়ে দিলেন পোল্যান্ডের ২৪ বছর বয়সী তরুণী মায়া সওয়ালিনস্কা। ফ্রেঞ্চ ওপেনের (রোলঁ গ্যারোস) মেয়েদের একক বিভাগে রাশিয়ার ২৫তম বাছাই ডায়ানা শ্নাইডারকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর এই কোয়ালিফায়ার। বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) প্যারিসের ঐতিহাসিক কোর্ট ফিলিপ শ্যাট্রিয়ারে টেনিসের উন্মুক্ত বা ‘ওপেন এরা’র ইতিহাসে এক বিরল নজির স্থাপন করলেন সওয়ালিনস্কা। ২০২১ সালে ইউএস ওপেনে এমা রাদুকানু যেভাবে বাছাইপর্ব বা কোয়ালিফাইং রাউন্ড খেলে মূল ড্র-তে এসে সরাসরি চ্যাম্পিয়ন হয়েছিলেন, দীর্ঘ ৫ বছর পর সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন এই পোলিশ তারকা। এর আগে…

Read More

ক্লে-কোর্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট রোলা গ্যারোতে (ফ্রেঞ্চ ওপেন) মেয়েদের এককে এক নতুন ইতিহাস গড়লেন রাশিয়ার ১৯ বছর বয়সী কিশোরী মিরা আন্দ্রিভা। বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্ত্যুককে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন এই অষ্টম বাছাই। কাদামাটির কোর্টে নামার আগে পরিসংখ্যান আন্দ্রিভার পক্ষে ছিল না। চলতি বছরেই ১৫তম বাছাই কস্ত্যুকের কাছে আগের দুটি ম্যাচেই হেরেছিলেন তিনি, যার মধ্যে সর্বশেষটি ছিল মাদ্রিদ ওপেনের ফাইনালে। এমনকি ক্লে-কোর্টে টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে খেলতে নেমেছিলেন কস্ত্যুক। কিন্তু বৃহস্পতিবার প্যারিসের কোর্টে কস্ত্যুককে কোনো সুযোগই দেননি আন্দ্রিভা। মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিটের এক…

Read More

ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলের কাছে বিক্রি করার সিদ্ধান্তকে সব পক্ষের জন্যই “লাভজনক” বলে অভিহিত করেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিকে। গত দুটি মৌসুমে টানা ইউরোপিয়ান ও ঘরোয়া ট্রফি জয়ে অবদান রাখা এই তরুণ তারকাকে ছেড়ে নতুন কৌশল সাজাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নরা। ১২৫ মিলিয়ন ইউরো (সাথে অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো বোনাস) অর্থে লিভারপুলে পাড়ি জমিয়েছেন ২৪ বছর বয়সী এই ফরাসি উইঙ্গার। মোনাকোর বিপক্ষে লিগ ১-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে জানান, “এই চুক্তিতে সবাই বিজয়ী। সে দলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চেয়েছিল, কিন্তু একাদশে জায়গা অনুশীলনের মাধ্যমেই অর্জন করে নিতে হয়; যা আমি কোনো খেলোয়াড়কেই আগে…

Read More

ফ্রান্সের জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে মাঠে বল নিয়ে ছুটছেন, হাজারো সমর্থকের চোখ তার দিকে। কিন্তু তার নাম যে এক সময় অপরাধীদের গোপন তালিকায় ছিল, সে কথা এখন জানলে অনেকেরই চমকে উঠবে। সম্প্রতি ফরাসি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থায় সেই ভয়ংকর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ফলে সম্ভাব্য অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। একটি অপরাধী চক্র মোট ২৬ জনকে লক্ষ্য করেছিল। তালিকায় ছিলেন ফুটবলার, র‍্যাপ সংগীতশিল্পী এবং বিপুল সম্পদের মালিক ব্যবসায়ীরা। সেই তালিকার অন্যতম আলোচিত নাম ছিল এমবাপের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় ১৮ বছর বয়সি ক্লেমঁ এল নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। ‘লেস্টার জেড’…

Read More