Author: অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে লিওনেল মেসি চুপচাপ সরে গেলেন। কোনো বড় সংবাদ সম্মেলন নয়, কোনো জমকালো ঘোষণাও নয়; শুধু হাতে লেখা ডায়েরির তিনটি ছেঁড়া পাতা আর একটি সোনালি কলমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেই তিনি জাতীয় দলের অধ্যায় শেষ করলেন। আর্জেন্টিনার কিংবদন্তি এইভাবেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। মাঠ থেকে পুরোপুরি অবসরের কোনো কথা তিনি বলেননি। দেশের ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই নীরব বিদায়ে কিছুটা আক্ষেপ অনুভব করছে। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে মাঠে সরাসরি বিদায় জানাতে না পারার বেদনা কাটাতে তারা এখন বিশেষ সম্মানের আয়োজন করেছে। আগামী সপ্তাহে আর্জেন্টিনার সব আনুষ্ঠানিক ম্যাচে মেসিকে সম্মান জানানো হবে। পুরুষ-নারী উভয় বিভাগে,…

Read More

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার রাউল আসেন্সিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ১৬ আগস্ট নিজ জন্মভূমি গ্রান কানারিয়ার সান বার্তোলোমে দে তিরাহানা এলাকায় নির্ধারিত মাত্রার চেয়ে তিন গুণেরও বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর সময় ধরা পড়েন তিনি। দেশটির আদালত তাঁকে ১৪,৪০০ ইউরো জরিমানা করার পাশাপাশি আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে। গত জুলাইয়ের শেষভাগে হ্যামস্ট্রিং চোট পাওয়ায় মাঠের বাইরে ছিলেন আসেন্সিও। সেই পুনর্বাসনের সময়েই গ্রান কানারিয়াতে এই ঘটনাটি ঘটে, যার ফলে রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সাথে তিনি তখন ছিলেন না। তবে কেবল এই মামলাতেই সীমাবদ্ধ নয় আসেন্সিওর আইনি জটিলতা। ২০২৩ সালের একটি…

Read More

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর ইউরোপীয় ক্লাবগুলোর দল গঠন এখন স্পষ্ট। ২০২৬ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলই তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। হোসে মরিনহো ও হানসি ফ্লিকের নেতৃত্বে দুই ক্লাবই শিরোপা লড়াইয়ের জন্য নতুন রূপে হাজির হয়েছে। ফ্লোরেন্তিনো পেরেজের পুনর্নির্বাচনের পর মরিনহো ফিরে এসেছেন। এবারের মার্কেটে রিয়াল ছয়জন নতুন খেলোয়াড় এনেছে। ইব্রাহিমা কোনাতে লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন। ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিজ এবং চেলসি থেকে মার্ক কুকুরেলা এসেছেন। ম্যানচেস্টার সিটি থেকে বার্নার্দো সিলভাও ফ্রি এজেন্ট হিসেবে এসেছেন। সবচেয়ে বড় চমক ছিল আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে ক্লাবের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সাইনিং (প্রায়…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হচ্ছে না। প্রয়োজনীয় সংস্কারের পরই বিপিএল মাঠে নিয়ে আসতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। এদিকে বিপিএল নিয়ে জটিলতার মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা দিতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির মিটিং শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সাথে বিপিএলের সম্ভাব্য অনুপস্থিতি পোষাতে একটি নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও উন্মোচন করা হয়েছে। বিসিবি সভাপতির ঘোষণা অনুযায়ী, আসন্ন চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ থেকে পুরুষ ক্রিকেটাররা ম্যাচ প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ১ লাখ টাকা (তারও…

Read More

মাঠে একের পর এক ক্যাচ ছাড়া, সিরিজ হারানোর পর কোচ ছাঁটাই, আর এখন ফিল্ডিং কোচ খুঁজতে লিংকডইনে পোস্ট। পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক চিত্র যেন একটানা নাটকের মতো চলছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও সেই পুরনো অভ্যাস বজায় রেখেছে তারা। এক ম্যাচ বাকি থাকতেই তিন টেস্টের সিরিজ হারানোর পর এখন নতুন করে ফিল্ডিং কোচের সন্ধান চলছে। কিন্তু সেই বিজ্ঞাপনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের অবস্থা খারাপ। লিডস ও লর্ডসের টেস্টে ফিল্ডারদের বারবার ক্যাচ ফেলা যেন পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরনো বদঅভ্যাস যেন ছাড়ছে না। এমন কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান কোচ…

Read More

সরকার কর্তৃক ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা থেকে সরিয়ে উদ্বোধনী নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব দেওয়া হয়েছে ভারতকে। ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মুম্বাই এবং ভাদোদরায় অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচগুলো আয়োজন করবে। টুর্নামেন্টের স্বত্ব হারালেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসরে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। যোগ্যতা অর্জনের নির্ধারিত তারিখ (৬ জুলাই) অনুযায়ী আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার টিকিট পায়। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আইসিসির মূল্যায়নে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারতের আবেদন যাচাই করার পর বুধবার…

Read More

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে খেলা হবে ট-টোয়েন্টি সংস্করণে। সংক্ষিপ্ত ফরম্যাটে হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, দলে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস। এশিয়ান গেমসের বাংলাদেশ দলে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ যাচ্ছে শক্তিশালি দল নিয়ে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এবার। ব্যাটিংয়ে দলের মূল ভরসা হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন, হৃদয়রা। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি। বোলিং বিভাগে…

Read More

ক্রিকেটের ইতিহাসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ব্যাটারের আউট হওয়া নতুন কিছু নয়। বেশিরভাগ সময়ই ব্যাটাররা ক্ষোভ বা হতাশা চেপে মাঠ ছেড়ে যান। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও বারবাডোজ ট্রাইডেন্টসের মধ্যকার ম্যাচে ঘটেছে এক নজিরবিহীন ও বিতর্কিত ঘটনা। মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়া ব্যাটারকে আম্পায়াররা নিয়ম ভেঙে মাঠে ফিরিয়ে আনেন, আর শেষ পর্যন্ত সেই ব্যাটারই দুর্দান্ত ইনিংস খেলে প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়েন। সেন্ট কিটসের বাসেতেরেতে ২১৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। প্যাট্রিয়টসের উদ্বোধনী ব্যাটার জনসন চার্লস তখন ১৫ বলে ২৬ রানে ব্যাট করছিলেন। বারবাডোজ ট্রাইডেন্টসের বোলার রামোন সিমন্ডসের একটি কোমরের ওপরের…

Read More

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য উঠানামা করলে স্থানীয় বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। তিনি বলেন, ‘আমদানিকৃত তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি (ফর্মুলা) রয়েছে। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ ও পরিবহনকালীন অপচয় (ওয়েস্টেজ) যুক্ত করে চূড়ান্ত দর নির্ধারিত হয়। সাধারণ মানুষ…

Read More

# জেনারেটরে ব্যয় দেড় ১ কোটি টাকার বেশি# এসি স্থাপনে বরাদ্দ ১ কোটি ৪৩ লাখ টাকা# সোলার প্যানেলে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা# অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংস্কারে সোয়া কোটি টাকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বাড়াতে ৮ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পুরো অর্থই খরচ হবে সরকারি তহবিল থেকে। তবে প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রকল্প পরিচালনা, কমিটি, মনিটরিং, দরপত্র মূল্যায়ন ও আপ্যায়নের জন্য ৮ লাখ টাকা সম্মানী বরাদ্দ রাখা হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় ১ শতাংশ। পিএসসি থেকে পাঠানো পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব…

Read More