- মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
- মোবাইলের ইন্টারনেট স্লো হলে এয়ারপ্লেন মোড কি সত্যিই স্পিড বাড়ায়?
- এআই ভিডিও শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
- দেশে প্রথমবারের মতো সফল রোবোটিক সার্জারি সম্পন্ন
- টেকনো ক্যামন এয়ারের সঙ্গে দেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
- আরাফাতের ময়দান: যেখানে মানুষ শুধুই বান্দা
- তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল
- এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
Author: msf909807
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্বে করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পর একটি সভায় অংশ নেওয়ার সময় গুরুতর স্ট্রোকে আক্রান্ত হই। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন রয়েছি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়…
ঢাকা- ৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার নির্বাচনি এলাকার সার্বিক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার সুবিধার্থে মিডিয়া সেল গঠন করেছেন। এতে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মুহাম্মদ সুমন ও সহকারী প্রেস সেক্রেটারি করা হয়েছে ওয়ালিদ রেজা মৃদুলকে। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শাহ মুহাম্মদ সুমন রাজধানীর একটি স্বনামধন্য কলেজে শিক্ষকতা করছেন। আর ওয়ালিদ রেজা মৃদুল ছাত্রদলের সাবেক সহ-দফতর সম্পাদক। সুমন ও মৃদুল হাবিবুর রশিদের আসনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে…
এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করার কথা তুলে ধরে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘প্রধানমন্ত্রী এখনো সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন।’ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, ‘৩ সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল।’ তিনি বলেন, ‘সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনো তিনি বয়ে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের প্রিয় নেতা নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে…
রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদপুর থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো.আলী কায়সার পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। পুলিশ জানিয়েছে, এর আগে মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজিতে তার নাম ৮ নম্বরে রয়েছে। ওসি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর থানা থেকে ঢাকা…
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।’ গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে…
সংসদে কওমি আলেমদের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা নিজেদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা কওমিকে আলাদা মনে করি না। তাদের অধিকারের পক্ষে আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলে যাব, ইনশাআল্লাহ।’ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানীর বক্তব্যের সূত্র ধরে জামায়াত আমির বলেন, ‘আমরা কওমিকে আলাদা মনে করি না। তাদের অধিকারের পক্ষে…
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া এবং চাকরির প্রলোভনে দেশটিতে গিয়ে প্রতারণার শিকার ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় দেশে ফেরা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এর আগে গত জুন মাসে কম্বোডিয়া থেকে ৫৮৩ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। দেশটির সরকার ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ছাড়া অতিরিক্ত সময় অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার পর এই ৩৮ জন বাংলাদেশি…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের জন্য জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চার কার্যদিবসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এসআরবি বিলের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬-ও উত্থাপন করা হয়েছে। উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত, সংঘবদ্ধ ও অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধ-দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন। জরুরি পরিস্থিতিতে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা এবং…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানালে নতুন কোনো এলিট ফোর্স বা বিশেষায়িত বাহিনী গঠনের আগে আরও আলোচনা ও পর্যালোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে র্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই র্যাব বিলুপ্তির যে প্রস্তাব আনা হয়েছে, তিনি সেটিকে সর্বান্তকরণে সমর্থন করেন এবং এই প্রস্তাব আনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তবে র্যাবের বিকল্প বা নতুন বাহিনী গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এলিট ফোর্সের রিপ্লেসমেন্ট…
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার ও ভিডিপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার খরচ দেওয়ার পর এবার তাঁর ব্যাংকঋণ পরিশোধের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত আনসার সদস্যের পরিবারের হাতে বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আনসার সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য পরিবারের সদস্যদের…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
