Author: অনলাইন ডেস্ক

পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যান্সার জয় করেছিলেন তিনি। তবে সম্প্রতি জানিয়েছেন, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এবার তার জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজের ন্যাড়া মাথার ছবি। আজ মঙ্গলবার ফেসবুকে ছবিটি প্রকাশ করে সামিয়া লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’ চুল হারানোর এই অভিজ্ঞতা…

Read More

বলিউড তারকা কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় মাঝেমধ্যে সমাজ ও নানা বিষয় নিয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। এবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করেছেন তিনি। তানিশার দাবি, এমন নারীরা নারীবাদী হতে পারেন না। বরং তারা অন্য নারীর বিরুদ্ধেই অবস্থান নেন। এমনকি জেনেশুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের ‘অশুভ’ ও ‘ক্ষতিকর’ বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিশা লেখেন, ‘বিবাহিত পুরুষের সঙ্গে যে নারীরা সম্পর্কে জড়ান, তারা নারীবাদী নন। বরং তারা নারীদের বিরুদ্ধেই অবস্থান নেন। কারণ, অন্য এক নারীর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে একজন মহিলাকেই অসম্মান করা।’ তবে এমন সম্পর্কে বিবাহিত পুরুষটির দায় কতটা—সেটিও নিজের বক্তব্যে স্পষ্ট…

Read More

ঢাকা: রাজধানীতে তিনটি মেট্রোরেলসহ ১২টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি ও সংশোধিত প্রকল্প ৫টি। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী ড. আবদুল মঈন খান; পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; আইনমন্ত্রী আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সরদার এম এ মুহিত; পরিকল্পনা…

Read More

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটির ঝুলিতে উঠেছে ১৪টি পুরস্কার।ভ্যারাইটির প্রতিবেদন অনযায়ী, ২০২৬ সালের ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাপট দেখিয়েছে একাধিক জনপ্রিয় সিরিজ। প্রাইমটাইম অনুষ্ঠান এবং এর আগের সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডস মিলিয়ে সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে অ্যাপল টিভির ‘উইডোজ বে’। সিরিজটি জিতেছে সেরা কমেডি সিরিজের পুরস্কার। পাশাপাশি ম্যাথিউ রিস পেয়েছেন কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার। একই রাতে সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও সেরা…

Read More

বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালতের আদেশে ফ্রিজ বা অ্যাটাচমেন্ট করা ব্যাংক হিসাব থেকে সরকারের প্রাপ্য শুল্ক ও কর আদায়ের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত দিতে সাত সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।আদালতের আদেশে অবরুদ্ধ ও সংযুক্ত ব্যাংক হিসাব থেকে রাষ্ট্রের প্রাপ্য অর্থ আদায়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব,…

Read More

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ তথ্য জানানো হয়েছে। বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়, কোম্পানিটির পর্ষদ থেকে সরে যাওয়ার বিষয়ে রাজি হয়েছেন সালমান এফ রহমান। তাই তাকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক ও পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সমন্বয়ে নতুন করে…

Read More

১৯৯৪ সালের সেই সন্ধ্যায় লন্ডনে প্রিন্স চার্লস যখন টেলিভিশনে ক্যামিলার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করেন, তখন সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়ানা। তার পরনে ছিল ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা স্ট্র্যাপবিহীন কালো সিল্কের পোশাক। পোশাকটি পরে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়। আগামী ৯ ডিসেম্বর সদবি’স-এর নিলামে উঠছে সেই ঐতিহাসিক পোশাক। এটি প্রায় ৩ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সদবি’স-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের গ্লোবাল হেড মর্গেন হালিমি বলেন, ‘ডায়ানা বুঝতেন, ফ্যাশনকে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। আর তিনি এই পোশাকটি পরে তা-ই করেছিলেন।’ পোশাকটি ১৯৯৭ সালে নিলামে তোলা হয়েছিল। ডায়ানা নিজের…

Read More

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন ‍তিনি। এদিকে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। আর তার রূপের ছটায় যেন সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে।  চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন ‍তিনি। এদিকে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। আর তার রূপের ছটায় যেন সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে।  দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত…

Read More

অভিনেত্রী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির পুলিশের ভূমিকা ও সেখানে পাওয়া নিরাপত্তার কথা জানান এই অভিনেত্রী। এসময় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাঁধন। বড় দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করবে; তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার জন্য পরবর্তীকালে দলটিকে লজ্জিত হতে হয়। অভিনেত্রীর কথায়, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু…

Read More

দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য। কিন্তু এই ভিড় সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নয়। এক অদ্ভুত ও অপ্রত্যাশিত উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছেন শত শত মানুষ। সেখানে স্থানীয় বেকারির তাজা সেঁকা ব্যাকেলের মিষ্টি ও সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। পর্যটকেরা হাতে খালি ট্রে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন শুধু এক কামড় গরম ব্যাগেলের স্বাদের আশায়। জাঁকজমকপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্পট পেরিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র এখন পাড়ার মোড়ের ঐতিহাসিক বেকারির গরম…

Read More