Author: অনলাইন ডেস্ক

প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প? সম্প্রতি পর্যটন জগতে এসেছে এক নতুন ও চমকপ্রদ পরিবর্তন। জনপ্রিয় সব ট্যুরিস্ট স্পটের ভিড় এড়িয়ে তরুণ ও ইতিহাসপ্রেমী পর্যটকেরা এখন পা বাড়াচ্ছেন শান্ত, সবুজ ও নীরব কবরস্থানগুলোতে। একসময় যে জায়গাগুলোকে শুধু ভয় বা শোকের প্রতীক বলে মনে করা হতো, তা আজ পর্যটকদের কাছে হয়ে উঠেছে একেকটি উন্মুক্ত জাদুঘর। মনস্তত্ত্ব ও পর্যটনের ভাষায় এই বিশেষ ট্রেন্ডকে বলা হয় টুম্বস্টোন ট্যুরিজম করা সমাধিক্ষেত্র-পর্যটন।…

Read More

স্বজনের হাসি-কান্না কিংবা নাগরিক কোলাহল; জন্মের পর থেকে কিছুই শোনা হয়নি রফিকুল ইসলামের। পরিবারে বাবাই একমাত্র স্বল্প উপার্জনকারী ব্যক্তি হওয়ায় জীবনের পরের ধাপগুলোও রফিকুলকে পাড়ি দিতে হয় আর্থিক অনটনের মধ্য দিয়ে। যতটুকুই সামনে এগিয়েছেন, ততটুকুতে জ্বালানি হিসেবে কাজ করেছে সাধ্যের মধ্যে দেখা স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা। লড়াকু এই তরুণ স্বপ্ন দেখেছিলেন প্রকৌশলী হওয়ার। ডিপ্লোমা শেষ করেছেন। এখন বিএসসি পড়ছেন। সংগ্রাম শেষ হয়নি। বার্ধক্যের কারণে বাবার চাকরি চলে যাওয়ার পর পরিবার পড়ে যায় বিপদে। এবার পরিবারকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নিতে হয় রফিকুলকে। শুরু হয় চাকরি খোঁজার সংগ্রাম।ঢাকার মতো শহরে চাকরি যেখানে সোনার হরিণ, সেখানে রফিকুল একদিনেই উপার্জন শুরু করেছেন, বিষয়টি এমন…

Read More

ফের বড় দরপতনে সপ্তাহ শুরু হলো শেয়ারবাজারে। গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৫২ কোম্পানির মধ্যে ৩২৩টি দর হারিয়েছে, যা মোটের ৯২ শতাংশ। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ হারিয়ে ৫৫১৮ পয়েন্টে নেমেছে। সূচকের এ অবস্থান গত ২ জুনের পর সর্বনিম্ন। গত সপ্তাহের প্রথম কর্মদিবসেও সিংহভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছিল। সূচক হারিয়েছিল ১০৩ পয়েন্ট। গত ১২ আগস্ট থেকে শুরু হওয়া দরপতনে তালিকাভুক্ত ৩৩১টির দর হারিয়েছে। কমপক্ষে ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ দর হারিয়েছে ২৪১ কোম্পানির শেয়ার। তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই চিত্র।গত ২২ কর্মদিবসে মাত্র ছয় দিনে সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট। বিপরীতে বাকি…

Read More

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সুরকার শিবু রায়। গতকাল সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে শিবু রায়ের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তার গাওয়া ও সুর করা দেশাত্মবোধক গানগুলো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন বাংলাদেশ বেতার ওবাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পী ও সুরকার হিসেবে দায়িত্ব পালন করেন।সংগীত চর্চার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনেও তিনি সামনের সারিতে ছিলেন। দীর্ঘ সময় তিনি ‘আওয়ামী শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।…

Read More

সংকটের বৃত্ত থেকে বের হতে পারছে না ন‍্যাশনাল ব্যাংক। গ্রাহকদের টাকা দিতে না পারায় ক্ষোভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিলেও পরিচালনা ব‍্যর্থতা, ঘন ঘন এমডি বদলি, ব্যাংকের প্রভিশন ঘাটতি ব‍্যাংকটিকে খাদের কিনারায় নিয়ে গেছে। শাখায় শাখায় এখনও নগদ অর্থের সংকটে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, এটিএমেও মিলছে না প্রয়োজনীয় টাকা। অন্যদিকে প্রায় ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি, বিপুল খেলাপি ঋণ ও কর্পোরেট সুশাসনের দীর্ঘদিনের দুর্বলতা ব্যাংকটির অস্তিত্ব সংকটকে আরও গভীর করেছে। অর্থনীতিবিদদের মতে, শুধু কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা নিয়ে নয়, সুশাসন ও কাঠামোগত সংস্কার ছাড়া ন্যাশনাল ব্যাংকের সংকট কাটানো সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের পরিমাণ…

Read More

সৌদি আরবের মরুর বুকে সবুজ বিপ্লব ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কামাল উদ্দিন নামের এক কৃষি উদ্যোক্তা। রাজধানী রিয়াদের উপকণ্ঠে হাফিরাত নিসা নামক স্থানে বিশাল শাক সবজির বাগান করে সফলতা অর্জন করেছেন তিনি। শুধু তাই নয়, সেখানে অর্ধশতাধিক বাংলাদেশি রেমিট্যান্স যুদ্ধার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেক বিপাকে পড়া বাংলাদেশিকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন। এদিকে এক সময়ের ক্ষুদ্র কৃষি শ্রমিক কামাল উদ্দিনের সফলতার গল্প এখন সব প্রবাসীদের মুখে মুখে। খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিন। ১৯৯৮ সালে কৃষি শ্রমিক হিসেবে সৌদি আরবের রিয়াদে যান। শুরুতে ৫শ রিয়াল মাসিক বেতনে চাকরি করেন। তিন বছর সৌদি নাগরিকের…

Read More

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য পৌঁছেছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে। যেখানে ভারতের সঙ্গে বাণিজ্য ছিল ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এই ব্যবধানে ভারতকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র এখন ঠিক দুই নম্বরে অবস্থান করছে, আর বরাবরের মতো তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে পণ্যের আমদানি বেড়ে যাওয়ায় এই পরিবর্তন এসেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মার্কিন শুল্ক নীতির চাপ সামলাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে কৃষিপণ্য ও জ্বালানি আমদানির কৌশল নেয়। ফলে…

Read More

নিজের উপার্জনের টাকায় কেনা বিলাসবহুল গাড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। রেঞ্জ রোভার ইভোক কীভাবে কিনলেন, এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সমালোচকদের মুখের ওপর জবাব দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, গাড়িটি কিনেছেন সম্পূর্ণ নিজের কষ্টার্জিত অর্থে। সম্প্রতি ‘আশা’ সিনেমার প্রচারণায় সঞ্চালক রঞ্জিনী হরিদাসের সঙ্গে কথোপকথনে জীবনের কঠিন এক সময়ের কথা স্মরণ করেন ঐশ্বরিয়া। সম্পর্কের টানাপোড়েন ও ব্রেকআপের পর নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়েই গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সেই সময়ের স্মৃতিচারণ করে ঐশ্বরিয়া বলেন, ‘২০২৪ সালে নিজের কষ্টার্জিত টাকায় গাড়িটি কিনেছিলাম।ব্রেকআপের পর এটি এমন এক সময় ছিল যখন নিজেকে…

Read More

দেশের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচক পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রুবাইয়াত হোসেনের হাতে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেয়া হয়। ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার সেই ঐতিহাসিক অংশগ্রহণের পর স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জিতে অর্জনকে আরও সমৃদ্ধ করলো সিনেমাটি। পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের…

Read More

নয়াদিল্লিতে চলমান ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত জমকালো নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসে শনিবার মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সম্মেলনের আনুষ্ঠানিকতায় অংশ নিলেও রাতের ওই বিশেষ ভোজে তিনি অনুপস্থিত থাকায় কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র জল্পনা ও কৌতূহল। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার। ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার রাতে ব্রিকসের সদস্য ও সহযোগী দেশগুলোর প্রতিনিধিদের জন্য এই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আমন্ত্রিত অন্যান্য শীর্ষ রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ,…

Read More