- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Author: অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাদরাসা আবু হুরায়রার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ মুসা খান। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সম্মেলনের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক, শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের যুগে শিক্ষাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার উপায়, শিক্ষার্থী গঠনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি ও ইতমিনান কারিকুলাম বিশেষভাবে প্রশংসিত হয়।…
পশ্চিমবঙ্গের লেখক অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নি’র স্বত্ব কিনল টলিউড পরিচালক সৃজিত মুখার্জির প্রযোজনা সংস্থা। বিষয়টি নিয়ে ভারতীয় বাংলা টিভি চ্যানেল নাইনকে সৃজিত বলেছেন, অর্ণবের লেখা আমার খুবই ভালো লাগে। ‘দ্য মহাভারত মার্ডার্স’ নিয়ে আমাদের মধ্যে কাজের কথা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। আমি ‘যাত্রিক’ও তৈরি করতে চাই। দু’ বছর আগেই ‘শাকচুন্নি’র স্বত্ব নিতে চেয়েছিলাম । তবে অন্য এক প্রযোজনা সংস্থার কাছে সেই স্বত্ব ছিল । সেই কারণে এতদিন নিতে পারিনি। এবার সুযোগ পেয়েছি । খুব তাড়াতাড়ি বড়পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মে এই কাজ নিয়ে আসব। অর্ণবের নতুন বই ‘বাকেট’-ও খুব ইন্টারেস্টিং।লেখক অর্ণব রায় টিভি চ্যানেলকে জানিয়েছেন, সৃজিত মুখার্জি যেরকম…
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। সম্প্রতি ডিজনির ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ রি-রিলিজ (এনকোর) বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহান্তেই ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করে। ধারণা করা হচ্ছে, সেই সাফল্য দেখেই স্পাইডার-ম্যানকে নতুন করে প্রেক্ষাগৃহে আনার এই কৌশল নেওয়া হয়েছে। এর মাধ্যমে এককভাবে উত্তর আমেরিকার বাজার থেকেই প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের ইতিহাস গড়তে চায় সনি ও মার্ভেল। গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে রাজত্ব করছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন…
হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি। ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক কনসার্টে হিজাব ছাড়া স্লিভলেস পোশাক পরে গান পরিবেশন করেছিলেন তিনি। ইরানি আইনে নারীদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ এবং নারীদের জন্য হিজাব ও শালীন পোশাক পরার কঠোর বিধান রয়েছে। আহমাদির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা লাখ লাখ দর্শক দেখেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই…
এখন বিভিন্ন দিবস পালন করা হয়, প্রতি মাসেই। এই সব দিবসের মধ্যে কিছু আছে আবার ডিজিটাল দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে পালন করা দিবস। এগুলোর মধ্যে আছে বিশ্ব ইমোজি দিবস, ডেটা গোপনীয়তা দিবস, আন্তর্জাতিক ক্যাপসলক দিবস ইত্যাদি। গতকাল ছিল আন্তর্জাতিক পোক ডে। মজার বিষয় হলো, এই পোক ডেকে অনেকেই সামাজিক মাধ্যম ফেসবুকের পোক অর্থাৎ ভার্চুয়াল খোঁচাখুঁচি থেকে তৈরি হওয়া দিবস মনে করে থাকেন। তবে এটি ভুল। আন্তর্জাতিক পোক দিবসের সঙ্গে ফেসবুকের কোনো যোগাযোগ নেই। বরং এর যোগাযোগ আছে খাবারের সঙ্গে। পোক দিবসের এই ‘পোক’ হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় ও সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। হাওয়াইয়ান ভাষায় পোক শব্দের অর্থ হলো টুকরো করা।…
জ্বালানির মূল্য ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতিতে ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। এরকম বাস্তবতায় আপাতত নীতি সুদহার কমাবে না বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রেখে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। তবে ব্যবসা-বাণিজ্য সচল করা এবং বন্ধ কারখানা পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে নতুন করে কিছু উদ্যোগ নেওয়া হবে। আজ বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন ও আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতি কমিটির সভায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার পাশাপাশি…
আমদানি ও পরিবহন সেবা ছাড়া চলতি হিসাবের আওতায় বহির্মুখী রেমিট্যান্সসংক্রান্ত বিভিন্ন বিধিবিধান একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবারজারি করা এ সার্কুলারে গত বছরের ৩০ সেপ্টেম্বরের সার্কুলারসহ পরবর্তী সময়ে দেওয়া বিভিন্ন নির্দেশনা ও সার্কুলার অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান একটি নথিতে একত্র করাই এ উদ্যোগের উদ্দেশ্য। নতুন সার্কুলার জারির ফলে এর আওতাভুক্ত আগের সব নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে রিপোর্টিংসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে। সমন্বিত সার্কুলারে বহির্মুখী রেমিট্যান্সের বিভিন্ন খাতের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, সরকারি ও আধা-সরকারি সফর, শিক্ষা, ভিসা ও অভিবাসন ফি, বিদেশে কর্মসংস্থান…
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আধাঘণ্টার মধ্যে এ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য চাওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। গত শনিবার শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট হয়। পরে তিনি অভিযোগ করেন বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা হয়েছে। তার এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেকে প্রতিক্রিয়া জানান। এখন লেনদেন ক্ষতিয়ে…
শরতের সৌন্দর্য উপভোগ করতে কাশবনে গিয়ে একগুচ্ছ ছবি তুলেছেন এই অভিনেত্রী পূজা চেরি। ফিরোজা রঙের শাড়িতে ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন পূজা। সেখানে কখনো কাশফুল হাতে, কখনো কাশবনের পাশে গাছের ছায়ায় ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাকে। ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্য ও দুর্গাপূজার আগমনী আবহ তুলে ধরেন পূজা। তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’ পূজার এই পোস্টে মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেন, কেউ আবার কাশফুলের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতির তুলনা টেনেছেন। অনেকেই…
প্যারিস ফ্যাশন উইকে ফের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। স্থানীয় সময় অনুযায়ী ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ফ্যাশন আয়োজনে ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটেন তিনি। তার সাজ, উপস্থিতি ও আত্মবিশ্বাসী হাঁটা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। এদিন ঐশ্বরিয়ার পরনে ছিল কালো রংয়ের ভেলভেটের কর্সেটযুক্ত ফিশটেল গাউন। গাউনের সঙ্গে ছিল ক্রিস্টালখচিত কেপ। মাথায় হীরার টিয়ারা তার পুরো সাজে যোগ করে রাজকীয় আবহ। হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে ছিল তার পরিচিত লাল লিপস্টিক। সবমিলিয়ে এদিনের সাজে ভিন্ন এক লুকে ধরা দেন অভিনেত্রী। র্যাম্পে হাঁটার পাশাপাশি ফ্যাশন শোর মহড়ার সময়ও ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া। সেখানে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
