- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Author: অনলাইন ডেস্ক
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন। ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম বুকরিট্রিটসের সাম্প্রতিক হলিডে হ্যাপিনেস ইনডেক্স অনুযায়ী বিশ্বের ৪৭টি জনপ্রিয় গন্তব্যকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে লিসবন। হার্ভার্ডের মনোবিজ্ঞানী ড. নাটালি ড্যাটিলো-রাইয়ানের পরামর্শে পরিচালিত এই গবেষণায় ভ্রমণের মাধ্যমে পর্যটকদের শারীরিক ও মানসিক সুস্থতা কীভাবে নিশ্চিত হয়, তা খতিয়ে দেখা হয়েছে। সূর্যের আলো, ঘুমের মান, স্বাস্থ্যকর খাবার, প্রকৃতির সান্নিধ্য এবং হাঁটার সুযোগ—এই পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি…
হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে ভাসতে ভাসতে একটি বিশাল ডিম পৌঁছে গেল অচেনা এক উপকূলে। কী, শুনতে রূপকথার মতো লাগছে? কিন্তু ঘটনাটি মাদাগাস্কারে ঘটেছিল। ভারত মহাসাগর পাড়ি দিয়ে ৭ হাজার থেকে ৯ হাজার কিলোমিটার দূরে পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল দুটি প্রকাণ্ড ডিম। সাধারণ যেকোনো পাখির ডিম এত দীর্ঘ সমুদ্রযাত্রায় নোনাজলের চাপে বা পাথরের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ডিম দুটি ছিল এলিফ্যান্ট বার্ডের। ওর নামের বাংলা করলে হয় হাতি পাখি। তাই এর ডিমের আকার যে অন্য পাখিদের ডিমের আকারের হবে না, এটাই তো স্বাভাবিক। প্রাগৈতিহাসিক এই দানবীয় পাখির দল বাস্তবেই ঘুরে বেড়াত এই পৃথিবীতে।…
চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৫৬ বছর বয়সে মারা যান তিনি। চার দশকের বেশি সময়ের কর্মজীবনে পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয় করে হিন্দি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। জানা গেছে, ৯ দিন আগে আবারো ক্যান্সার শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ক্যান্সার শেষ পর্যায়ে ছিল।
পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। তবে চলমান শুটিংয়ে আপাতত থাকছেন না শবনম বুবলী। মাতৃত্বকালীন ছুটির কারণে চলতি বছর আর শুটিংয়ে ফিরছেন না তিনি। তাকে ছাড়াই বছরের বাকি কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ক’দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী মাসে দুর্গাপূজার সময় কিছু দৃশ্যের শুটিং হবে। তবে এসব দৃশ্যে বুবলী থাকছেন না। জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে তার অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও ধারণ করা হবে। নির্মাতা জানান, এখন পর্যন্ত সিনেমাটির ২০ থেকে ২৫ শতাংশ…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ। জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন অস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবেন্ডার। নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণের আগেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরেন হান্না। তিনি বলেন, তার ও বন্ধুদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে তা ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর ইসরায়েলের চালানো যুদ্ধের দিকে যাওয়া উচিত। বিবৃতিতে অভিনেত্রী অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘর ধ্বংস এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় বোমা হামলার মতো ঘটনা নিয়মিত ঘটছে। কিন্তু এসব ঘটনার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যথেষ্ট প্রচার…
বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলম। গানের ভুবনে দেখতে দেখতে তিনি ছয়টি দশক অর্থাৎ ৬০টি বছর পার করেছেন। দীর্ঘদিনের সংগীত জীবনে এই পথচলায় তিনি বহু সিনেমাতে গান গেয়েছেন। বহু গান তার কণ্ঠে জনপ্রিয় হয়ে উঠেছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে— ‘চুমকি চলেছে একা পথে’, ‘ও দু’টি নয়নে স্বপনে চয়নে’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘আজকে না হয় ভালোবাসো’, ‘চুরি করেছো আমার মনটা’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘ও অনুপমা ও নিরূপমা’, ‘পাখির বাসার মতো দু’টি চোখ তোমার’, ‘প্রেম করেছো তুমি মন দিয়েছি আমি’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘যদি বউ সাজো গো’, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ ইত্যাদি। খুরশীদ…
পুরোনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই হঠাৎ করে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টে মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। দুটি সেলফি। তার হাতে ফুলের তোড়া। বুঝতে অসুবিধা নেই, ফুল উপহার পেয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল। সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন সাদিয়া আয়মান। তখনই তুলেছিলেন এ সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সে জন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে। সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী…
ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অভিনয়ের পাশাপাশি মন চলে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার তেমনই একটি পোস্ট শেয়ার করে নিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এদিকে সম্প্রতি তমা মির্জা করপোরেট জীবনেও পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এবার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন তমা মির্জা। সেই আবেগপ্রবণ…
পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের গান শুনতে মুখিয়ে ছিলেন ঢাকার শ্রোতারা। একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও। তবে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক এই কনসার্ট। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনার কারণে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় কনসার্টটি স্থগিত করা হয়েছে। ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই মেগা ইভেন্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। তরুণ উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারের এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল, যেখানে দুই দেশের সংগীতশিল্পীদের উপস্থিতিতে এক মেলবন্ধন তৈরির প্রস্তুতি চূড়ান্ত করা হয়। ইভেন্টটি স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি…
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আবহে ইরানযুদ্ধ ঘিরে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। প্রায় সাত মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যে নিউইয়র্কে প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ইরানযুদ্ধের অবসানে তেহরান তাদের শর্তগুলো স্পষ্ট করেছে। দেশটি যুদ্ধের সব ফ্রন্টে অবসান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং অর্থনৈতিক যুদ্ধ ও মার্কিন আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে। বিনিময়ে…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
