Author: অনলাইন ডেস্ক

প্রাতিষ্ঠানিক পড়াশোনা তেমন না থাকলেও কঠোর পরিশ্রম, সততা আর লেগে থাকার জেদের গুণেই একের পর এক চমক দেখাতে শুরু করেন। তার কর্মদক্ষতা আর নিষ্ঠার জন্য পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৫ সালে পান সম্মানসূচক দাতু উপাধি। বাংলাদেশের হাতে গোণা ক’জনই এ উপাধি পেয়েছেন। আজ থেকে প্রায় ২৬ বছর আগে সুদিনের আশায় নিজের ভাগ্যের চাকা নিজে বদলে দেওয়ার ব্রত নিয়ে প্রায় খালি হাতেই বাড়ি ছেড়েছিলেন চালচুলোহীন মিজান। ঢাকায় এসে হতাশ হওয়া ঠাকুরগাঁওয়ের এ যুবক নির্মাণ শ্রমিক হিসাবে মালেয়শিয়ায় পাড়ি জমান, ভাগ্যের চাকা বদলাতে পেরেছিলেন, এখন প্রথম শ্রেণির শিল্পপতি তিনি। প্রাতিষ্ঠানিক পড়াশোনা তেমন না থাকলেও কঠোর পরিশ্রম, সততা আর লেগে থাকার জেদের গুণেই…

Read More

একসময় যে বর্জ্যকে কেবলই বোঝা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হতো, তা-ই এখন অত্যন্ত লাভজনক শিল্পে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে চামড়ার ট্যানারিগুলো থেকে আসা রাসায়নিকযুক্ত কঠিন বর্জ্য খোলা জায়গায় ফেলা হতো। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছিল আশপাশের পরিবেশ। কিন্তু একটি চীনা গ্রুপের ১০০ কোটি টাকার বিনিয়োগ আজ সেই ঝুঁকিকেই নতুন সম্ভাবনায় রূপ দিয়েছে। বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান স্থাপন করে ট্যানারির বর্জ্যকে শিল্পের কাজে ব্যবহারযোগ্য প্রোটিন পাউডার ও ওষুধ শিল্পের উপযোগী জেলটিনে রূপান্তর করছে চীনের ওয়েনঝো ইউয়ানফেই গ্রুপ। ক্ষতিকর বর্জ্য প্রক্রিয়াজাত করে গুরুত্বপূর্ণ জরুরি বাণিজ্যিক উপকরণ তৈরি করছে তারা। গত বছর থেকে এ পর্যন্ত গ্রুপটি চীন, কম্বোডিয়া ও অন্যান্য…

Read More

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের চেয়ে দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন থেকে দেখা যায়, এই দুই মাসে নতুন বৈদেশিক ঋণ ও অনুদান বাবদ ছাড় হয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। বিপরীতে আগের নেওয়া বৈদেশিক ঋণের আসল ও সুদ মেটাতে সরকারকে পরিশোধ করতে হয়েছে ৬৯৮.৯২ মিলিয়ন ডলার । এর মধ্যে আসল বাবদ ৫১৬.০৪ মিলিয়ন ডলার ও সুদ বাবদ ১৮২.৮৮ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে । উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও বিদেশি সহায়তার ছাড় কমে যাওয়ার পাশাপাশি অতীত ঋণের মেয়াদ পূর্ণ হওয়ায় এই দায় পরিশোধের চাপ তৈরি হয়েছে। কমেছে অর্থ ছাড়, বেড়েছে দায়…

Read More

বাংলাদেশ কখনোই হিমালয়ের পানির ওপর তার অর্থনৈতিক নির্ভরশীলতার সঠিক মূল্য হিসাব করেনি; নদীগুলোতে পানি প্রবাহ জোগানো হিমবাহ ও বরফ পর্যবেক্ষণ প্রায় করেই না বললেই চলে। হিমালয়ের ওপর দেশের অর্থনীতি কতটা নির্ভর করে, তা হিসাব করে বের করেছে ভারত। ‘প্রস্পারাস অ্যান্ড রেজিলিয়েন্ট হিমালয়াজ’ শীর্ষক এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির ২১.৫ শতাংশ (৬৪.৮ লাখ কোটি রুপি) সরাসরি হিমালয় ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে সিস্টেমিক, ইন্টিগ্রেটেড মাউন্টেন ইনিশিয়েটিভ, আইসিআইএমওডি (ইসিমোড) এবং ভারতের জিবি পান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব হিমালয়ান এনভায়রনমেন্ট। এই আর্থিক মূল্যের সিংহভাগই অর্জিত হয়েছে গঙ্গা অববাহিকার দেশগুলোতে—বিশেষ করে সেচযুক্ত গম ক্ষেত, শিল্পাঞ্চল, পৌর গ্রিড এবং রাজ্য বিদ্যুৎ…

Read More

বর্তমান বৃহত্তর বাড্ডা কয়েক দশক ধরে জমি দখল, দ্রুত বালু দিয়ে জমি ভরাট এবং অপরিকল্পিত শহরতলির বসতি গড়ে ওঠার ওপর দাঁড়িয়ে আছে। ২০ বছরের ব্যবধানে তোলা স্যাটেলাইট চিত্রের দিকে তাকালেই বোঝা যায়, এই জায়গা একসময় কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। অথচ এরপরও প্লাবনভূমিটি ক্রমাগত মুছে ফেলা হয়েছে। প্রায় ৩৫ বছর আগে আলী আকবর ভোর হওয়ার আগেই উত্তর বাড্ডায় তার মুদি দোকান থেকে বের হয়ে নৌকায় করে পুরান ঢাকার সদরঘাটের বাদামতলীর পাইকারি বাজারে যেতেন। সেখান থেকে জ্বালানি তেল কিনতেন তিনি। তেল কেনা এবং ব্যারেলগুলো দোকানে ফিরিয়ে আনতে তার পুরো দিন লেগে যেত। সেসময়ের কথা মনে থাকলেও আলী ঠিক কবে জন্মেছেন,…

Read More

মিনিট পনেরো ধরে ডিমের দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব। তার নজর অবশ্য সারি সারি সাজানো আস্ত ডিমগুলোর দিকে নয়, বরং একপাশে পেঁয়াজ, কাঁচামরিচ আর বিশেষ মশলা দিয়ে যে ডিম ভাজা হচ্ছে, সেদিকে। ভাজার ধরন বেশ অন্যরকম, সেই আকর্ষণীয় ধরনের টানেই এক দৃষ্টে তাওয়ার ওপর তাকিয়ে আছেন তিনি। দোকানের সামনে তখন ক্রেতাদের বেশ ভিড়। একের পর এক অর্ডার সামলাতে ব্যস্ত দোকানি। একটু ফাঁক পেয়ে আরশাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, “আপনারটাই ভাজতেছি এখন।” কথা শুনে আশ্বস্ত ভঙ্গিতে হেসে উঠলেন আরশাদ সাহেব। বললেন, “হ্যাঁ, আমার চারটা ডিম লাগবে।” ততক্ষণে চারপাশে আরও কিছু ভোজনরসিক ক্রেতা এসে ভিড় জমিয়েছেন। কেউ হাঁসের ডিমের অর্ডার…

Read More

বাংলাদেশ ব্যাংক লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠি দিয়েছে। এর মধ্যে তাদের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরের অ্যাপ সরিয়ে নেওয়া এবং স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থা– বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ ব্যাংকের চিঠি ও তালিকার অনুলিপি পেয়েছে। লাইসেন্সবিহীন ২২টি প্রতিষ্ঠান হলো— বহুদূর পে, জিনিপে, পে-টিলার, বেঙলি পে , পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপে…

Read More

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনা ও রুপার (পিউর গোল্ড ও সিলভার) দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮…

Read More

সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। দীর্ঘ ১২ মাসের ভ্রমণকারীদের রিভিউ এবং রেটিংয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সেরা ১০ ফাইন ডাইনিং রেস্তোরাঁর তালিকা। কোমা সিঙ্গাপুর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বে স্যান্ডসে অবস্থিত কোমা সিঙ্গাপুর। আধুনিক জাপানি খাবারের জন্য পরিচিত এই রেস্তোরাঁয় প্রবেশ করতেই মনে হবে যেন কিয়োটোর ফুশিমি ইনিয়ারি শাইনে এসে পড়েছেন। প্রবেশপথে তৈরি প্রায় ২০ মিটার দীর্ঘ লাল রঙের তোরি গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করলে দেখা মেলে বিশাল ডাইনিং রুমের। যেখানে একটি ২ দশমিক ৫ মিটার লম্বা ঐতিহ্যবাহী জাপানি বেল এবং লাল…

Read More

বাহরাইনের রাশা ইউসিফ ‘পৃথিবীর সব দেশ ঘুরে দেখা’ রোমাঞ্চকর কিন্তু কঠিন পথ বেছে নিয়েছেন। ভ্রমণের সঙ্গে ফটোগ্রাফিকে সঙ্গী করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৫টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তাঁর। তবে রাশার ভ্রমণের গল্প শুধু দেশসংখ্যায় সীমাবদ্ধ নয়। তাঁর এই দীর্ঘ যাত্রার আরেকটি দৃশ্যমান পরিচয়—হিজাব। রাশার কাছে হিজাব শুধু পোশাক নয়; এটি তাঁর পরিচয়, মূল্যবোধ এবং পৃথিবীর সামনে নিজেকে উপস্থাপনের একটি অংশ। বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্য দিয়ে যেতে যেতে হিজাবকে তিনি দেখেছেন নানা রূপে। নিজের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে রাশা লিখেছেন, ‘আমার হিজাব কীভাবে আমি পৃথিবীর পথে চলি, নিজেকে কীভাবে উপস্থাপন করি এবং আমি কিসের পক্ষে…

Read More