- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Author: অনলাইন ডেস্ক
চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমাদের পারস্পরিক স্বার্থ গভীরভাবে জড়িত।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট । স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছানোর পর দুই নেতা লাল গালিচায় করমর্দন করেন। এরপর ট্রাম্প ও শি’র মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকের আগেই এই মন্তব্যগুলো সামনে এলো। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা- বিশেষ করে কৃত্রিম…
গাড়ির ইঞ্জিন সচল ও দীর্ঘস্থায়ী রাখতে ইঞ্জিন অয়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঞ্জিনের ভেতরে চলমান ধাতব যন্ত্রাংশের ঘর্ষণ কমানো, অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ক্ষতিকর ময়লা ও জমাট পদার্থের প্রভাব কমাতে কাজ করে এই অয়েল। কিন্তু বাজার থেকে কেনা ইঞ্জিন অয়েলটি যদি ভেজাল, নিম্নমানের কিংবা গাড়ির জন্য অনুপযুক্ত হয়, তাহলে তা ইঞ্জিনকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তুলনামূলক কম দাম বা পরিচিত ব্র্যান্ডের মোড়ক দেখে অনেকেই ইঞ্জিন অয়েল কিনে থাকেন। অথচ ভেজাল অয়েল ব্যবহারের ফলে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি সম্পূর্ণ ইঞ্জিন বিকল হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।…
পৃথিবীর সবচেয়ে দুর্লভ ও সহজে দেখা যায় না—এমন বন্যপ্রাণীদের তালিকায় অন্যতম তুষার চিতা। হিমালয় ও লাদাখের দুর্গম, উঁচু পার্বত্য এলাকায় বসবাসকারী এই প্রাণী প্রতিকূল ঠান্ডা আবহাওয়া ও পাথুরে ভূখণ্ডে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। এবার বিরল এই প্রাণীকে তার প্রাকৃতিক আবাসস্থলে খোঁজার অভিজ্ঞতা বিশ্বের অন্যতম সেরা বন্যপ্রাণী ভ্রমণ অভিজ্ঞতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভ্রমণ প্রতিষ্ঠান বেইলি রবিনসনের প্রকাশিত ‘ওয়াইল্ডলাইফ এক্সপেরিয়েন্স ইনডেক্স’-এ লাদাখে তুষার চিতা খোঁজার অভিজ্ঞতাকে বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা হিসেবে স্থান দেওয়া হয়েছে। ১০০-এর মধ্যে এই অভিজ্ঞতার স্কোর ৮৫ দশমিক ৫। তুষার চিতার শরীরের হালকা ধূসর ও সাদা রঙের লোমে ছড়িয়ে থাকা কালো দাগ তাকে বরফ ও পাথুরে পরিবেশের…
বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বৃহস্পতিবার বিনিময় হার: বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা ইউএস ডলার – ১২৩ টাকা ১৫ পয়সাইউরো – ১৪০ টাকা ১৪ পয়সাপাউন্ড – ১৬৩ টাকা ০১ পয়সাভারতীয় রুপি – ১ টাকা ২৮ পয়সাইউয়ান – ১৮ টাকা ৩৪ পয়সা ইয়েন – ০ টাকা ৭৭ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার – ৮৬ টাকা ৬৪ পয়সাসিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ১৮ পয়সা *যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
কানাডার চার বৃহত্তম বিমানবন্দর—টরন্টো পিয়ারসন, মন্ট্রিয়ল-ট্রুডো, ভ্যাঙ্কুভার ও ক্যালগেরি—দীর্ঘমেয়াদি কনসেশন মডেলের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ফেডারেল সরকার। তবে বিমানবন্দরগুলোর জমি ও মূল সম্পদের মালিকানা সরকারের কাছেই থাকবে। এই উদ্যোগের পর যাত্রীদের বিমানভাড়া বা বিমানবন্দর-সংক্রান্ত ফি বাড়বে না—এমন নিশ্চয়তা দিতে পারেননি পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যাত্রীদের ওপর কোনো ‘অযৌক্তিক’ খরচ বৃদ্ধি ঠেকাতে ব্যবস্থা থাকবে। বিমানবন্দরের ভাড়া ও ফি আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বড় বিমানবন্দরগুলোতে অবকাঠামো ও সেবার উন্নয়ন করা এবং একই সঙ্গে ছোট ও আঞ্চলিক বিমানবন্দরগুলোতে সরকারি সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সরকারের মতে, এর…
গৃহযুদ্ধের কবলে পড়ে যে মেয়েটা আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের শরণার্থী শিবিরে, সে একদিন নিজের অদম্য ইচ্ছেশক্তির জোরে হয়েছিল পাইলট। কিন্তু, দুর্ভাগ্যক্রমে জীবন বাঁচাতে তাকে নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। বলছি, আফগানিস্তানের দ্বিতীয় নারী পাইলট সাফিয়া ফিরোজির কথা। সে এখন কোথায়, কেমন আছে? গত শতকের নব্বই দশক। আফগানিস্তানে তখন তালিবানি শাসন বা ঔদ্ধত্যের রমরমা। বাচ্চা কী বুড়ো, নিজের বাড়িতেও মেয়েরা নিরাপদ নয়। তখন ফিরোজি ছিলেন শিশু। ওই সময় আফগানিস্তানের যুদ্ধবাজ নেতারা গৃহযুদ্ধে লিপ্ত হলে- ফিরোজির পরিবার কাবুলের বাড়ি ছেড়ে পালিয়ে চলে যান পাকিস্তানে। সেখানে শরণার্থী হিসেবে অবস্থান করেন তারা। শরণার্থী শিবিরের জীবনের সঙ্গে সবাই মানিয়ে নিতে বা ভাগ্যকে মেনে…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তার অগণিত অনুসারীর। রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে। ছবিগুলোতে তার রিল্যাক্সড মেজাজ স্পষ্ট ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কখনো মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন…
‘জীবন একটি রোমাঞ্চকর অভিযান ছাড়া কিছু নয়’—হেলেন কেলারের এই কথার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন পার্বত্য চট্টগ্রামের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। কক্সবাজারের সোনাঝরা সৈকতের নোনাজল ছেড়ে সাইকেলে চেপে বীর কুমার যাত্রা শুরু করেছিলেন হিমালয়ের উদ্দেশে। ২২ সেপ্টেম্বর তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার বা ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় এভারেস্ট বেসক্যাম্পে উড়িয়েছেন দেশের লাল-সবুজ পতাকা। ‘সি টু হিমালয়’ নামে বীর কুমারের এ অভিযান শুরু হয়েছিল গত ১৬ আগস্ট, কক্সবাজার সমুদ্রসৈকত থেকে। স্থলপথে ভারত হয়ে নেপালে প্রবেশ, কাঠমান্ডু থেকে দীর্ঘ কাঠখড় পুড়িয়ে পারমিট সংগ্রহ এবং পরবর্তী সময়ে হিমালয়ের বন্ধুর পথ, তীব্র ঠান্ডা, বৃষ্টি, তুষারপাত এবং অক্সিজেনের মারাত্মক ঘাটতিকে বুড়ো আঙুল…
অন্ধকার হলে বসে রুপালি পর্দায় চোখ রেখে পপকর্নে কামড় দেওয়া—এই অভ্যাস বিশ্বজুড়ে এক চিরচেনা বিনোদন। এখন অবশ্য পপকর্ন কালচার ঢুকে পড়েছে একেবারে ঘরের মধ্যে বড় স্ক্রিনে ওটিটিতে প্রিয় মুভি বা সিরিজ দেখার মাধ্যমে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এক মুঠো কুড়মুড়ে স্ন্যাকসের ইতিহাস কতটা প্রাচীন হতে পারে কিংবা কীভাবে এটি সারা পৃথিবীর মানুষের পছন্দের শীর্ষে পৌঁছাল? আজকের দিনে আপনার ঘরে এয়ার পপার মেশিন দিয়ে মাত্র ৩ মিনিটের কম সময়ে ১০ কাপ পপকর্ন বানানো সম্ভব। এমনকি ব্রেমেন ইউনিভার্সিটির তৈরি রোবটও এখন পপকর্ন পরিবেশন করতে পারে। কিন্তু এই পপকর্ন সত্যি এক অবিশ্বাস্য যাত্রাপথ পাড়ি দিয়ে আজও আমাদের সঙ্গে রয়েছে। ৬ হাজার ৭০০…
নিজস্ব মোবাইল ফোন আছে ৬৬ শতাংশ মানুষের দেশে বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়লেও সবাই এখনো এর মালিক হতে পারেনি। পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে দৈনন্দিন জীবনে সব কর্মকাণ্ডেই এর গুরুত্ব বেড়েছে। এমনকি ৫ বছরের শিশুর কাছেও মোবাইল এখন নিত্যসঙ্গী। একাকিত্বের কারণে বয়স্কদের মধ্যেও বেড়েছে মোবাইল হাতে সময় কাটানোর প্রবণতা। সব মিলিয়ে দেশে মোবাইল ব্যবহারকারীর হার বেড়ে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। কিন্তু নিজস্ব মোবাইল ফোন রয়েছে ৬৬ শতাংশ মানুষের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৬) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সংশ্লিষ্ট সূচক হিসেবেও…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
