Author: অনলাইন ডেস্ক

সকালের ঘুমঘুম ভাব কাটাতে কিংবা বিকেলের ক্লান্তি দূর করতে এক কাপ দুধ-চা অনেকেরই পছন্দ। তবে ফ্যাটি লিভার ধরা পড়লে প্রিয় এই পানীয়টি খাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকেন। বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার থাকলে চা পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে চা তৈরির ধরন ও বিশেষ করে চিনির পরিমাণে সতর্ক হওয়া জরুরি। গ্রেড-১ ফ্যাটি লিভারকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মৃদু মাত্রার লিভারে চর্বি জমা হিসেবে বিবেচনা করা হয়। এ পর্যায়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শরীরচর্চার মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে অনেক ক্ষেত্রেই অবস্থার উন্নতি করা সম্ভব। চিনির দিকে নজর দিন ফ্যাটি লিভার থাকলে দুধ-চায়ে অতিরিক্ত চিনি যোগ করার…

Read More

একটি দূরপাল্লার আন্তর্জাতিক ভ্রমণে বিপুল অর্থের প্রয়োজন; সাধারণত এমন ধারণাই পোষণ করেন বেশিরভাগ পর্যটক। তবে এই প্রথাগত হিসাবকে ভুল প্রমাণ করে নতুন এক রূপকথা তৈরি করেছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর সালোনি গার্গ। আধুনিক ভ্রমণের চড়া খরচের বাজারকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি মাত্র ৩.৫ লাখ ভারতীয় রুপির টানা পাঁচ মাস ধরে সমগ্র ইউরোপ পরিভ্রমণ করেছেন। কোনো ধরনের শারীরিক ক্লান্তি বা পুষ্টির অভাব ছাড়াই অত্যন্ত সুষম খাদ্য গ্রহণ করে তিনি কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন, সেই জাদুকরী অভিজ্ঞতার কথাই এখন অন্তর্জালে বেশ আলোচনায়। দীর্ঘ এই ইউরোপ সফরের সময় খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়াই সালোনি গার্গের বাজেট নিয়ন্ত্রণের প্রধান চাবিকাঠি হিসেবে কাজ করেছে। ইউরোপীয় দেশগুলোতে…

Read More

বিলাসিতা ও শিল্পের অন্যরকম জগৎ লন্ডনের মাউন্ট স্ট্রিট লন্ডনের সবচেয়ে বিলাসবহুল এলাকাগুলোর একটি মাউন্ট স্ট্রিট। ব্রিটিশ রাজধানীর অভিজাত মেফেয়ার এলাকায় অবস্থিত এই পাড়া ফ্যাশন, খাবার, শিল্প ও নকশার জন্য সুপরিচিত। তবে নামী প্রতিষ্ঠানগুলোর বাইরেও এর সরু রাস্তা, পুরোনো ভবন ও নিচতলার গোপন দরজার আড়ালে রয়েছে নানা ধরনের অভিজ্ঞতা। উপসাগরীয় দেশগুলোর পর্যটকদের কাছেও জায়গাটি বেশ জনপ্রিয়। মাউন্ট স্ট্রিটের এলাকা পশ্চিমে পার্ক লেন থেকে পূর্বে ডেভিস স্ট্রিট পর্যন্ত বিস্তৃত। এটি গ্রসভেনর এস্টেটের অংশ, যার মেফেয়ার ও বেলগ্রাভিয়া এলাকায় প্রায় ৩০০ একর সম্পত্তি রয়েছে। কুইন অ্যান রিভাইভাল স্থাপত্যশৈলীর ভবন, ঐতিহাসিক প্রতিষ্ঠান, স্কটস রেস্তোরাঁ ও দ্য কনটসহ নানা আকর্ষণ এ এলাকাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।…

Read More

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির কারণে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এসেছে। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের পাশাপাশি অর্থের প্রবাহও বাড়ানো হয়েছে। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন, খালে মাছ…

Read More

একটি চাকরি পাওয়া অনেক নারীর জন্য নিজের পায়ে দাঁড়ানোর বড় একটি ধাপ। নিজের আয়, নিজের পরিচয় এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সবকিছুর সঙ্গে চাকরি জড়িয়ে থাকে। কিন্তু চাকরিতে ঢোকার পরই কি একজন নারীর লড়াই শেষ হয়ে যায়? বাস্তবতায় অনেকের ক্ষেত্রে লড়াইটা বরং তখন থেকেই নতুন করে শুরু হয়। একজন নারীকে চাকরিতে যোগ দেওয়ার পর শুধু নিজের কাজ ভালোভাবে করলেই হয় না। তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, দায়িত্ব নিতে হয় এবং অনেক সময় নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বারবার দেখাতে হয়। এর সঙ্গে থাকে পরিবার ও সমাজের নানা প্রত্যাশা। অফিস শেষ হলেও কাজ শেষ হয় না একজন কর্মজীবী নারীর দিনের হিসাব করলে…

Read More

দৈনন্দিন জীবনের চরম ব্যস্ততা আর কাজের চাপে আমরা প্রায়ই মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত বোধ করি। এই মানসিক চাপ বা ‘স্ট্রেস’ কাটাতে অনেকেই ধ্যান (মেডিটেশন) কিংবা ব্যায়ামের আশ্রয় নেন, যা অনেক সময়সাপেক্ষ। তবে সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানী ও গবেষকরা বলছেন, ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করতে ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন নেই। মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডের ছোট ছোট কিছু সচেতন অনুশীলন বা ‘মাইক্রোপ্র্যাকটিস’-ই আপনার মন ভালো করে মেজাজ চাঙ্গা করে তুলতে পারে। ‘মাইক্রোপ্র্যাকটিস’ বইয়ের লেখক ইলাই সুসমান এবং নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক ন্যাটালি ভ্যান ডার ওয়ালের মতে, কাজের ফাঁকে নেওয়া ছোট ছোট বিরতি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।…

Read More

বাড়ির আঙ্গিনায় সুন্দর ফুলের বাগান মানসিকভাবে যেমন প্রশান্তি দেয়, তেমনি ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। তবে অনেকেই মনে করেন, হাসনাহেনা কিংবা জুঁইয়ের মতো তীব্র সুবাসিত ফুলের গাছে সাপ আকৃষ্ট হয়। এই ভয়ে অনেকে পছন্দের গাছ বাগানে লাগাতে দ্বিধাবোধ করেন, এমনকি কেটেও ফেলেন। কিন্তু বাস্তবেই কি হাসনাহেনার গন্ধে সাপ আসে? উদ্ভিদ ও প্রাণী বিশেষজ্ঞদের মতে, কোনো নির্দিষ্ট ফুলের সুবাস বা গন্ধে আকৃষ্ট হয়ে সাপ বাগানে আসে, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন কিছু গাছের আশপাশে সাপ দেখা যায়? আসল কারণ লুকিয়ে আছে গাছের গঠন এবং চারপাশের পরিবেশের ওপর। লুকানোর উপযোগী পরিবেশহাসনাহেনা, জুঁই বা নয়নতারার মতো গাছগুলো…

Read More

সুদের হার বাড়িয়ে ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে ব্যাংক অব জাপান (বিওজে)। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির চাপ সামাল দিতেই জাপানের মূল সুদের হারের এই বৃদ্ধি। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা। গত জুনের পর সুদের হারে এটিই প্রথম কোনো বৃদ্ধি। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে বজায় রাখা অতি-নিম্ন সুদের নীতি থেকে পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিলো জাপান। জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ সংকট এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দেশটি এখন বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। খাদ্যপণ্যসহ…

Read More

অদ্ভুত এক সমস্যায় ভুগছে বিশ্ববাসী। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর প্রায় সকলের হাতেই রয়েছে ডিভাইস। আর এই ডিভাইসেই বুঁদ হয়েছে শিশু-যুবা-বৃদ্ধা। ঘণ্টার পর ঘণ্টা তারা কাটাচ্ছে স্মার্টফোনের পর্দায় অর্থহীন স্ক্রল বা ডুমস্ক্রলিং করে।তাই নাগরিকদের অতিরিক্ত অনলাইন কনটেন্টে আসক্ত হয়ে পড়া থেকে দূরে রাখা এবং পড়ার সংস্কৃতি আরও জোরদার করতে সিঙ্গাপুর সরকার চালু করেছে ‘রিডএসজি ক্যাম্পেইন’।পাঁচ বছর মেয়াদি এই জাতীয় কর্মসূচিতে খেলাধুলার মতো বিভিন্ন চ্যালেঞ্জ ও পুরস্কারের মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে। ধনী এই নগর রাষ্ট্রের আশা, এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মনোযোগ, সমালোচনামূলক চিন্তা এবং কল্পনাশক্তির বিকাশ ঘটবে। গত ৬ই সেপ্টেম্বর দেশটিতে এই কর্মসূচি শুরু হয়েছে।…

Read More

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশে নেমে এসেছে। এটি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও ৭ শতাংশের ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমতে পারে। খবর বাসস’র।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য.০৬ শতাংশীয় পয়েন্ট। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল ৯.১৬ শতাংশ এবং মে মাসে ৯.৪২ শতাংশ। ফলে মে মাসের তুলনায় তিন মাসে মূল্যস্ফীতি কমেছে এক.১৬ শতাংশীয় পয়েন্ট। সামপ্রতিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮.২৯…

Read More