- আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রশংসিত মাদরাসা আবু হুরায়রার সমন্বিত শিক্ষাপদ্ধতি
- ‘শাকচুন্নি’র স্বত্ব কিনলেন সৃজিত সুখার্জি
- নতুন দৃশ্যসহ আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
- হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ দোররার সাজা বহাল
- ‘পোক’ দিবস, ভুল জানলেও সঠিক ইতিহাসটি জেনে নিন
- নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি
- বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
- আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ
Author: অনলাইন ডেস্ক
দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে। এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ শীর্ষক গ্রুপ ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই তথ্য দেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের পথ আরও সুগম হয়েছে। তারা এখন সহজেই আবহাওয়া, সারের মাত্রা কিংবা পণ্যের বাজারদর জানতে পারছেন। এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিংয়ের মাধ্যমে চালু করার ফলে স্বয়ংক্রিয়ভাবেই আর্থিক অন্তর্ভুক্তি ঘটছে। তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর…
এক সপ্তাহ পর দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৬৯১ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তারা দাম সমন্বয় করেছে। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, গতকাল শনিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর আগে যা ছিল দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে ভরিতে দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। এ ছাড়া…
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে। ব্র্যাক ব্যাংক গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকেএফ দীর্ঘদিন ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল, উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে। বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে…
জার্মানির ফেডারেল পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল গত শুক্রবার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন করে। প্রতিনিধি দলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এমজিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। সংসদ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ এবং উরসুলা শাওস, জার্মান বুন্দেসটাগ প্রশাসনের সহায়ক কর্মকর্তা আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট এবং দোভাষী ম্যাক্স ডরফ্লার।প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশে জার্মান ফেডারেল রিপাবলিকের রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস, ইকোনমিক অ্যাটাশে অলগা নভিকোভ ভিনেন, হেড অব পলিটিকাল, প্রেস অ্যান্ড কালচার মনিকা রয়টার, পলিটিকাল অ্যান্ড প্রেস অফিসার মিফতাহুল জান্নাত এবং…
রাশমিকা মান্দানার অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে চলেছে আরেকটি ভিন্ন রকম সিনেমা। যেটি নির্মিত হচ্ছে ভারতের কর্ণাটকের কিংবদন্তি সংগীতশিল্পী, ভারতরত্ন মাদুরাই শানমুখবাদিভু (এম.এস.) সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে। পরিচালক গৌতম তিন্নানুরির বহুল প্রতীক্ষিত বায়োপিকে এম.এস. সুব্বুলক্ষ্মীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। কিংবদন্তি এই সংগীতশিল্পীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের দ্য মিউজিক একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে নেটিজেন ও রাশমিকার ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা। এর কারণ একটাই, রাশমিকা যখন যে সিনেমায় কাজ করেছেন, তা নিয়ে দর্শকের কৌতূহল থাকে চোখে পড়ার মতো। সিনেমার দর্শকের কাছে এই অভিনেত্রী রীতিমতো হয়ে উঠেছেন ভারতের জাতীয় ক্রাশ। যদিও…
সিনেমায় চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই রাধিকা আপ্তের। তবে শুধু দৃশ্যকে আকর্ষণীয় করে তুলতে অপ্রয়োজনীয় নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যুক্ত করার পক্ষপাতী নন এই অভিনেত্রী। এবার ক্যারিয়ারের শুরুর দিকের এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ‘পার্চড’, ‘হান্টার’, ‘ম্যাডলি’, ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছেন রাধিকা। তবে তার বক্তব্য, সিনেমার প্রয়োজনে কোনো দৃশ্যে নগ্নতা থাকলে তাতে আপত্তি নেই। আপত্তি তখন, যখন এর প্রয়োজনীয়তা নেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এরপর ইন্ডাস্ট্রির কিছু মানুষের ধারণা তৈরি হয়, ভবিষ্যতেও হয়তো সহজে এমন দৃশ্যে রাজি হয়ে যাবেন…
আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। রিফাত চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এই অভিনেতা। তার চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। রিফাত চৌধুরী দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের…
দেশের ব্যাংক খাতে নিয়মনীতি, নৈতিকতা ও সুশাসনের গুরুতর অবক্ষয়ের কারণে এক ভয়াবহ ‘ব্ল্যাকহোল’ বা কৃষ্ণগহ্বর তৈরি হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, আইনি মারপ্যাঁচ এবং বেনামি ঋণের প্রভাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। উচ্চ খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আর্থিক খাতের ঝুঁকি আরও বাড়তে পারে। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ‘ব্যাংক ব্যবস্থায় নৈতিকতা’ শীর্ষক ২৩তম নুরুল মতিন স্মারক বক্তৃতার মূল প্রবন্ধে অর্থনীতিবিদ অধ্যাপক মাহ্বুব উল্লাহ্ এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।মূল প্রবন্ধে অধ্যাপক মাহ্বুব…
আধুনিক যুগে সমুদ্রসৈকতে যাওয়া মানেই রোদচশমা, বিকিনি আর খোলা হাওয়ায় হইচই। তবে ইতালি উপকূলের এক বিশেষ সৈকতে নামলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। কারণ, সেখানে সমুদ্র আর বালুকাবেলার মাঝখানে দাঁড়িয়ে আছে ১০ ফুট উঁচু এক সাদা পাকা দেয়াল। এক পাশে শুধু নারীদের রাজ্য, অন্য পাশে পুরুষদের। ইউরোপের একমাত্র লিঙ্গ-পৃথক করা এই বিখ্যাত সমুদ্রসৈকতের নাম ‘লা ল্যানতার্না’। তবে স্থানীয় মানুষ একে ভালোবেসে ডাকেন ‘এল পেদোচিন’ নামে। ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর ত্রিয়েস্তের কেন্দ্রস্থলে অবস্থিত এই সৈকত। এটি এক শতকের বেশি সময় ধরে নিজের এই স্বতন্ত্র ঐতিহ্য সগৌরবে টিকিয়ে রেখেছে। মাত্র ১ দশমিক ২০ ইউরো (প্রায় ১ দশমিক ৪০ ডলার) এন্ট্রি ফি দিয়ে…
নারী-পুরুষ উভয়ের কাছেই চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি, দূষণ ও চুলের অতিরিক্ত রাসায়নিক ব্যবহার চুল পড়ার অন্যতম কারণ। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে তা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং নতুন চুল গজানোর পরিবেশ তৈরি করে। নারকেল তেল ও কারিপাতা নারকেল তেলের সঙ্গে কারিপাতা ফুটিয়ে ঠান্ডা করে মাথার ত্বকে মালিশ করুন। এটি চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। পেঁয়াজের রস পেঁয়াজের রসে থাকা সালফার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। সপ্তাহে দুইবার ২০ মিনিট চুলে…
নির্ভরযোগ্য ও গুরুতপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন।
সর্বশেষ সংবাদ, বিশেষ প্রতিবদন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে The Epoch Voice-এর সাথে যুক্ত থাকুন।
সম্পাদক: আফরা আর আরাবি
প্রকাশক: মাহমুদা আক্তার
নির্বাহী সম্পাদক: রুমা বেগম
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
গুরুত্বপূর্ণ বিভাগ
আরও পড়ুন
আমাদের সম্পর্কে
© ২০২৬ The Epoch Voice. সর্বস্বত্ব সংরক্ষিত।
