Author: অনলাইন ডেস্ক

মেক্সিকোর টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে হলিউডের অন্যতম পরিচিত লাতিন তারকা সালমা হায়েক। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘উইদাউট ব্লাড’। প্রতিশোধ না ক্ষমা- এমন মানবিক দ্বন্দ্ব, ক্ষত ও মুক্তির গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র নিনা, ছোটবেলার এক রক্তাক্ত অধ্যায় যার জীবনে রেখে গেছে গভীর ক্ষত। এই চরিত্রে অভিনয় করেছেন সালমা হায়েক। তিনি সাধারণত বাণিজ্যিক সিনেমায় প্রাণবন্ত। কিন্তু এই সিনেমায় তার অভিনীত চরিত্র নিনা বাণিজ্যিক সিনেমার পুরো বিপরীত। এর পরও সমালোচকরা তার অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন। অথচ সিনেমাটির শুরুতে তিনি এ চরিত্রে অভিনয় করতেই চাননি। সালমা বলেন, ‘আমি নিনা হতে চাইনি। আমি…

Read More

ইরানে দুটি প্রাণঘাতী হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার তদন্ত মিশন। এসব হামলায় অন্তত ১৭৭ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জন্য তৈরি নতুন এক প্রতিবেদনে ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন বলেছে, গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয় এবং লামের্দের একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা ছিল নির্বিচার হামলা। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র আগে লামের্দে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। মিনাবের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছিল দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, তদন্ত মিশনের প্রতিবেদনের ফলাফলকে যুক্তরাষ্ট্র…

Read More

রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে গতকাল শনিবার আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এদিন স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথিরা দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে, হামলার আশঙ্কায় এর আগে রাতভর সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সতর্কবার্তা জারি করা হয়েছিলো বলেও জানা গেছে। শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। একপর্যায়ে আগুনের শিখাও দেখা যায়। প্রসঙ্গত, জুলাই থেকে সৌদি আরবে একাধিক হামলা চালানোর দাবি করে আসছে ইরান-সমর্থিত…

Read More

বাসা-বাড়ি, দোকান কিংবা রেস্তোরাঁয় প্লাস্টিকের ছোট টুল আমরা প্রতিনিয়তই ব্যবহার করি। তবে সাধারণ ডিজাইনের এই বসার আসনটির ঠিক মাঝখানে কেন একটি গোল ছিদ্র থাকে-তা কি কখনো ভেবে দেখেছেন? আপাতদৃষ্টিতে একে সাধারণ কোনো নকশা মনে হলেও, বিজ্ঞানের নিয়মে এই ছোট্ট ছিদ্রটির পেছনে লুকিয়ে আছে দারুণ কিছু ব্যবহারিক ও জরুরি কারণ। একটির ওপর আরেকটি রাখা সহজ হয় প্লাস্টিকের টুল সাধারণত এমনভাবে তৈরি করা হয়, যাতে একটির ওপর আরেকটি রাখা যায়। ফলে কম জায়গায় অনেকগুলো টুল সংরক্ষণ করা সম্ভব হয়। কিন্তু মসৃণ প্লাস্টিকের দুটি পৃষ্ঠ একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে লেগে গেলে মাঝখানে বাতাস আটকে যেতে পারে। এতে অনেকটা সাকশন বা টানের মতো…

Read More

নারী শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও পিরিয়ড নিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের। সমাজের প্রত্যেক শ্রেণির নারীরা এখানে এসে এক। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন বলিউডের নারী অভিনেত্রীরা।  এবার পিরিয়ডের শারীরিক যন্ত্রণা, পিসিওএস এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য নিয়ে প্রচলিত সংকোচের বিষয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণ ভারতীয় ও বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসান। সোহা আলি খানের পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতা করে তিনি বলেছেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত। তাহলে কর্মক্ষেত্রে নারীদের জন্য ‘পিরিয়ড লিভ’ বিষয়টি হয়তো আরও গুরুত্ব পেত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সোহা আলি খানের…

Read More

দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি দীপিকা ও রনবীর সিং। ইনস্টাগ্রামে একটি নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, কন্যাসন্তানকে স্বাগতম। এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।  এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই ঘোষণায় তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি। সম্প্রতি দুয়ার জন্মদিনেও মেয়েকে…

Read More

বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থাকে (বিএফআইইউ) অবহিত করে এনসিএ। জব্দ অর্থ ফেরত আনতে বিএফআইইউকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলে এনসিএ। কিন্তু নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে না পারায় জব্দ অর্থ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। জব্দ রাখার চার সপ্তাহের আইনি বাধ্যবাধকতা পেরিয়ে যাওয়ায় ওই অর্থ লন্ডন থেকে কৌশলে দুবাইয়ে সরিয়ে নেয়া হয়েছে। মানবজমিন-এর হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সময়মতো কার্যকর পদক্ষেপের ঘাটতিতেই বিপুল এই অর্থ উদ্ধারের সুযোগটি হাতছাড়া হয়েছে।…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। প্রজ্ঞাপনে ২০টি গ্রেডের নতুন বেতনক্রমের পাশাপাশি পুরোনো বেতন থেকে নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর নিয়মও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার এবং গ্রেড-১ এ ১ লাখ ৫৬ হাজার টাকা…

Read More

সামাজিক মাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে তিনি অন্যকে হেয় করে টাকা আয় এবং তারকাদের বয়স ও চেহারা নিয়ে ট্রলিংয়ের সমালোচনা করেন। চলতি মৌসুমের উপস্থাপক সালমান শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘উইকেন্ড কা ভার’ পর্বে এ বিষয়ে কথা বলেন। প্রতিযোগী আরিশফা খানকে ঘিরে এক বিরোধের সময় ইউটিউবার স্কাউটওপি তার ইউটিউব ও গেমিং সম্প্রদায়ের উদ্দেশে ‘খতম কর দো ইসকো’ অর্থাৎ ‘ওকে শেষ করে দাও’ মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের সমালোচনা করেন সালমান। তিনি বলেন, কাউকে নিচে নামিয়ে আপনারা টাকা উপার্জন করছেন। কারও চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের…

Read More

শিশুর মন বড়দের মতো নয়। বড়দের কাছে যা সামান্য, তা-ই তার কাছে পাহাড়সম। অন্ধকার ঘর, বজ্রপাতের শব্দ, নতুন স্কুল কিংবা চিকিৎসকের কাছে যাওয়া–এসব নিয়ে ভয় পাওয়া শিশুদের জন্য একেবারে স্বাভাবিক ব্যাপার। তবে এ ভয় যখন দৈনন্দিন জীবনকে আটকে দেয় তখনই মা-বাবার ভূমিকা হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেভাবে শিশুর ভয়কে জয় করবেন আত্মনিয়ন্ত্রণের দক্ষতা এখানে মূল বিষয়টি হলো ‘সেলফ-রেগুলেশন’ বা নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। নিজের অনুভূতিকে বুঝে সেটিকে সুস্থভাবে সামলে নেওয়ার দক্ষতা তৈরি হলে শিশু অমূলক ভয় পাবে না। বড়রা অনেক সময় কোনো কিছুতে ভয় পেলে নিজেকে আশ্বস্ত করেন যে ভয়ের কিছু নেই। শিশুদের জন্য এ দক্ষতা গড়ে উঠতে সময়, অনুশীলন আর…

Read More